৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় মানিয়ে নিতে পাকিস্তানের অভিনব অনুশীলন

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ওয়ানডে দল এখন অস্ট্রেলিয়ায়। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পরেও হারিস রউফ আর শাহিন আফ্রিদির কল্যাণে ম্যাচ জমিয়ে তুলেছিল সফরকারীরা। কিন্তু মেলবোর্নে যেন ভাগ্যটা পাশে পাওয়া হচ্ছে না পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠেই ভারত আর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কাছে গিয়েও ম্যাচ জেতা হয়নি তাদের।

তেমনটাই হল গতকালের ম্যাচে। স্বাগতিকদের ৮ উইকেট তুলে নিলেও ম্যাচ জেতা হয়নি পাকিস্তানের। ওয়ানডে দল যখন অস্ট্রেলিয়ায় ম্যাচ হেরেছে, তখন টি-টোয়েন্টি দলের সদস্যরা ঘরের মাঠে করেছেন অভিনব এক অনুশীলন। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে মার্বেলের চাঁই সামনে রেখে অনুশীলন করছেন উসমান খান, ওমাইর বিন ইউসুফরা।

প্রথম ওয়ানডেতে হারের পর এমন অনুশীলনের কারণ ব্যাখ্যা করেছেন টি-টোয়েন্টি দলে থাকা উসমান খান, ‘প্রথম ওয়ানডেতে আমাদের পারফরম্যান্স দেখার পর আমরা বুঝতে পারি অস্ট্রেলিয়ার বাড়তি বাউন্সের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। মার্বেলের চাঁইয়ে অনুশীলন আমাদের দ্রুতগতির পিচে টাইমিং এবং শট খেলতে আরও সাবলীল করবে।’

আরও পড়ুনঃ   হজরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

অস্ট্রেলিয়ার পিচে চ্যালেঞ্জের কথা স্বীকার করে দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী মনোভাব দেখিয়েছেন উসমান খান, ‘দ্রুত উইকেট পড়ে যাওয়া দুই দলের জন্যেই বেশ বিপজ্জনক। খুব দ্রুতই মানিয়ে নেয়াটা আমাদের জন্য তাই বেশ গুরুত্বপূর্ণ।’

এর আগেও অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে মার্বেল পিচে অনুশীলন করেছিল পাকিস্তান। তবে সেটা দলগত না। এককভাবে এমন অনুশীলন করেছিলেন পাকিস্তানের বর্তমান সাদা বলের ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এবার তারই দেখানো পথে অনুশীলন করছে পুরো দল।

আরও পড়ুনঃ   এদেশের জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী

সবশেষ পিএসএলে মুলতান সুলতানে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে খেলে আলোচনায় এসেছিলেন উসমান। এবার জাতীয় দলেও রিজওয়ানের সঙ্গে দেখা যেতে পারে তাকে। নিজের লক্ষ্য নিয়ে এই ব্যাটার জানান, ‘আমার লক্ষ্য রান করে যাওয়া। সেটা আমি চার নম্বরে ব্যাট করি কিংবা অন্য কোথাও।’ এসময় মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে খেলা আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে সাহায্য করবে বলে জানান এই ব্যাটার।

মেলবোর্নে প্রথম ওয়ানডের পর ৮ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় এবং ১০ নভেম্বর পার্থে ৩য় ওয়ানডে খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST