২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ফল প্রকাশসহ ৪ দফা দাবিতে আরবি বিভাগে তালা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ফল প্রকাশসহ চার দফা দাবিতে অফিস কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিভাগের সামনে এই বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত এপ্রিলে চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী এক মাসের মধ্যে ফল প্রকাশের কথা। কিন্তু পরীক্ষা নেওয়ার চার মাসেও ফল প্রকাশ করা হয়নি। এ বিষয়ে চার থেকে পাঁচবার পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগের সভাপতির সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হয়। তবে কোনো ফল মেলেনি। এ আগেও প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করতে পাঁচ মাস সময় নেয় বিভাগের পরীক্ষা কমিটি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শুরু হলো তারুণ্যের উৎসব-২০২৫

শিক্ষার্থীদের দাবিগুলো হলো এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা, পরীক্ষা কমিটির সভাপতিকে ক্ষমা চাওয়া, সময়মতো চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশ করা।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ায় চার মাস কেটে গেলেও ফল এখনো প্রকাশ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি ও সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমনকি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন আমাদের হুমকি দিয়েছেন। তিনি “সাত দিনের মধ্যেও রেজাল্ট দেব না; যা পারো তোমরা করো”—আমাদের এমন কথা বলেছেন।’

আরও পড়ুনঃ   সাইবার স্পেসে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরিতে রাজশাহীতে কর্মশালা

ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি আরবি বিভাগে অধ্যাপক মো. বেলাল হোসেন বলেন, ‘রেজাল্ট দিতে দেরি হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে দ্রুত হয়। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।’

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেছেন, ‘ফল প্রকাশে দেরি হলেও আমরা চেষ্টা করছি যাতে দ্রুত প্রকাশ করা যায়। শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। ভবিষ্যতে পরীক্ষার ফল সময়মতো প্রকাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST