১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘৫৩ বছরে আইনশৃঙ্খলা ভালো ছিল, গণমাধ্যমে কখনই ইতিবাচক প্রতিবেদন হয়নি’

অনলাইন ডেস্ক : গত ৫৩ বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কখনই ইতিবাচক প্রতিবেদন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অসুবিধা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আজ সোমবার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া উচ্চবিদ্যালয়ে একটি সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মধ্যে যাদের বয়স ৫৩ বছরের বেশি, তারা হাত তোলেন। আপনারা কি কখনো দেখেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল, এমন কোনো রিপোর্ট হয়েছে? কেউ দেখেনি।

আরও পড়ুনঃ   পাকিস্তান থেকে চোটের খবর জানালেন মুশফিক

গণঅভ্যুত্থানের পর গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, পরিস্থিতি এখনো প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছালেও এই সময়ের মধ্যে তা উন্নত হবে বলে আশা করা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মাঠে থাকবে। পাশাপাশি নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন করা হবে।

তিনি বলেন, ‘একটি সফল নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয় না, এর জন্য নির্বাচনে অংশগ্রহণকারী দল ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।’

আরও পড়ুনঃ   আগেই মিষ্টি কিনেছিলেন রিঙ্কুর বাবা, এরপর ‘হৃদয়ভাঙা’ খবর

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, অভিযুক্তদের ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ‘নিরপরাধ কোনো ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেদিকে সরকার সচেষ্ট রয়েছে। অর্থের লোভে কাউকে ফাঁসানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে জনগণের সহযোগিতা প্রয়োজন।’

সামাজিক অসহিষ্ণুতা ও অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মানুষ কোনো ঘটনা ঘটলে প্রতিরোধ না করে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়ে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যায় দেখলে প্রতিরোধ করার নৈতিক দায়িত্ব সবার।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST