১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘নির্বাচনের আগে সতর্ক থাকার আহবান’ তারেক রহমান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছে যে জনগণকে চিকিৎসার জন্য প্রতিবেশী দেশে যেতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, পদ্মা নদীসহ দেশের অন্যান্য নদীর ন্যায্য পানির হিস্যা আদায়ে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।

রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, নির্বাচনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। তিনি বলেন, “আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় জনগণের পাশে যেতে হবে।”

আরও পড়ুনঃ   নওগাঁ জেলায় পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছেন। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে দেশ পুনর্গঠন করবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নগরীর পাঠানপাড়ার বড় রাস্তার মোড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। এক পর্যায়ে পুরো এলাকা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।

আরও পড়ুনঃ   মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেক্ষ যে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও ওবায়দুর রহমান চন্দন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST