৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূতি উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই ২৪-এর সকল শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

গণঅভ্যুত্থান-২৪ পরিষদ, জুলাই-৩৬ পরিষদ ও হেরিটেজ রাজশাহীর যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅভ্যুত্থান-২৪ পরিষদ ও হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকীব। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক টুকটুক তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ এবং কথাসাহিত্যিক ড. নাদিজ ওদুদ।

আরও পড়ুনঃ   শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। পরে জুলাই-৩৬ পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদিরী জুলাই-২৪ গণঅভ্যুত্থান নিয়ে প্রবন্ধ পাঠ করেন। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল প্রকাশ

এছাড়া জুলাইযোদ্ধাসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ গণঅভ্যুত্থান নিয়ে তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানটি রাজশাহীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনায় নতুন মাত্রা যোগ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST