৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না’- নগর আমীর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগরীর উদ্যেগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তির ১ম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫ টায় রাজশাহী নগরীর আলুপট্রি মোড় হতে গণমিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে নগরীর গণকপাড়া মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।

তিনি বলেন, জুলাই বিপ্লবের ১ম বার্ষিকিতে আমাদের প্রত্যয় হউক যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আমরা তাদের স্বপ্ন বৃথা হতে দেব না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যহত রাখবো। জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থানে কৃষক দলের সমাবেশ

তিনি আরো বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

আরও পড়ুনঃ   আ’লীগ নেতা এ্যাড. জাহিরুলের মৃত্যুতে এমপি বাদশার শোক

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST