৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে প্রায় নিয়মিত দুই সদস্য পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। গেল এক দশক ধরে এই দুই তারকা নিজেদের প্রমাণ করে আসছেন। তবে খেলার বাইরে মুস্তাফিজকে অনুশীলনে খুব একটা ঘাম ঝরাতে দেখা যায় না বলেই প্রচলিত আছে। তবে ট্রেইনার ইয়াকুব ডালিমের মতে পরিশ্রমের ব্যাপারে ছাড় দেন না তাদের কেউই।

আরও পড়ুনঃ   কোপার কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে

এ প্রসঙ্গে ইয়াকুব ডালিম বলেন, ‘তাসকিন ও মুস্তাফিজকে আমি দীর্ঘদিন ধরে চিনি। এমনিতে তারা দুইজন দুই রকমের ক্যারেক্টার, কিন্তু কাজের দিক দিয়ে তারা কোনো আপোস করে না। কাজ করবেই তারা। পেশাদারিত্বে তারা ১০০ ভাগের ওপরে। যেকোনো ধরনের ওয়ার্কআউট, রানিং—কোনো কিছুতেই কখনো তারা “না” বলে না।’

বিশ্ব ক্রিকেটের প্রতিযোগিতা বিবেচনায় এই দুই পেসারের ভবিষ্যতের প্রস্তুতির দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ ডালিমের। যে কারণে পরিশ্রম অব্যাহত রাখারই কথা বললেন তিনি, ‘দিন যত যাবে, প্রতিযোগিতা আরও কঠিন হবে। তাই পরিশ্রমের মাত্রাও বাড়াতে হবে।’

আরও পড়ুনঃ   সিএইচডিএফ, সিএইচডিও এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতির ৩য় বার্ষিক সাধারণ সভা

মুস্তাফিজের ক্রিকেটীয় বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন এই ট্রেইনার, ‘মুস্তাফিজ অত্যন্ত বুদ্ধিমান। ক্রিকেটে অনেক কিছুই শক্তি দিয়ে হয় না, মাথা (বুদ্ধি) দিয়ে খেলতে হয়। সেটা মুস্তাফিজের ভেতর আছে। সে খুব ভালোভাবে চাপ সামলাতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১০

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১২

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১৩

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১৪

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৮

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৯

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

২০

Design & Developed by: BD IT HOST