১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ৫ দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উদ্বোধনের পর তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রদর্শনীর প্রথম দিনেই একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উপাচার্য মোড়ক উন্মোচন করেন আলোকচিত্র অ্যালবাম ‘মতিহারের বহ্নিশিখা’– যা ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনের নানা মুহূর্ত ধারণ করেছে। এই অ্যালবামে স্থান পেয়েছে আন্দোলনকালের বিক্ষোভ, মানববন্ধন, পোস্টারিং, পুলিশি অভিযান এবং গণজমায়েতের অনেক দৃশ্য।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাক্ষাৎ

মোড়ক উন্মোচনকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। সেই ক্ষোভ, প্রত্যয় আর প্রতিবাদের দিনগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসই এই অ্যালবাম। এটি নিছক ছবি নয়—এটি ইতিহাসের এক অনন্য ও দৃঢ় দলিল।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত প্রদর্শনী চলবে এবং এতে স্থান পেয়েছে আন্দোলন, প্রতিবাদ ও প্রতিরোধের ওপর নির্মিত একাধিক প্রামাণ্য চলচ্চিত্র। পাশাপাশি রয়েছে আলোকচিত্র প্রতিযোগিতা ও আলাপচারিতা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে ক্যাম্পাস। অনেকেই বলছেন, এই প্রদর্শনী শুধু স্মরণ নয়, বরং শিক্ষা, প্রত্যয় ও নতুন করে নিজেদের ঐতিহ্য জানার উপলক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST