২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিই বিভাগ

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে রুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় চ্যাম্পিয়ন দল হিসেবে ট্রফি জেতার গৌরব অর্জন করে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ।

গত ২৯ জুন থেকে শুরু হওয়া আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় রুয়েটের মোট ১৪ টি বিভাগ অংশ নেয়। গ্রুপ পর্ব, কোয়াটার ও সেমিফাইনাল শেষে ফাইনাল খেলার জন্য নির্বাচিত হন সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ। নির্ধারিত সময়ে টান-টান উত্তেজনায় খেলা ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ভাগ্য নির্ধারণীতে ৪-২ গোলে বিজয় নিশ্চিত করে সিই বিভাগ। রার্নারআপ হন এমই বিভাগ। প্রতিযোগিতায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন সিই বিভাগের মেহেদী (জার্সি নং ৭)। খেলায় তৃতীয় স্থান অধিকার করে ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ এবং ফেয়ার প্লে নির্বাচিত হয় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে আরো অর্থনৈতিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দল ও প্লেয়ারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। রুয়েটের চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: মাহবুবুল আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিই অধ্যাপক ড. বুলবুল আহমেদ, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জেড.এইচ.এম মঞ্জুর মোর্শেদ সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ   শেষের পাতা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST