২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

প্রকৌশলীদের অধিকারের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : প্রকৌশলীদের ন্যায্য অধিকার, চাকরিতে কোটা ও পদোন্নতি বৈষম্য দূর এবং সার্কুলারের জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। শনিবার সকালে রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বাসে করে সেখানে যান।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নেসকোর কাছে তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে হতে হবে; কোনো প্রকার প্রমোশনাল কোটা রাখা যাবে না। উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে শুধু বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ   আবু সাঈদ হত্যা: সাবেক আইজিপিসহ ১৭ জনের নামে মামলা

এছাড়া বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশের বেশি পদোন্নতি থেকে এসেছেন। যারা এই পদোন্নতি পেয়েছেন তাদের ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম বলেন, ‘আমরা এখানে এসেছি দেশের স্বার্থে। কোটা নামের এই বিষ দেশের প্রকৃত ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ডিপ্লোমা হোল্ডাররা সব সুবিধা নিচ্ছে, অথচ আমরা বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও আবেদন করারই সুযোগ পাচ্ছি না। তাহলে এত পড়াশোনার মানে কী?’

পুরকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আলামিন ইসলাম রকি বলেন, ‘আমরা উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য পর্যন্ত আবেদন করতে পারি না, অথচ এই পদগুলোর সব জায়গা পদোন্নতির মাধ্যমে ডিপ্লোমা হোল্ডাররা দখল করে রেখেছেন। নতুনদের কোনো জায়গা নেই। সার্কুলারই হয় না। কোটা ও অবৈধ প্রমোশনের কারণে এই সমস্যা তৈরি হয়েছে।’

আরও পড়ুনঃ   চমকপ্রদ কিছু নয়, কাঠামোগত পরিবর্তন করতে চাই : উপদেষ্টা নাহিদ

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাত সাফিন তূর্য বলেন, ‘বুয়েট, রুয়েট থেকে পাশ করে এসে ডিপ্লোমা হোল্ডারদের অধীনে চাকরি করা লাগছে, এটা কোন সিস্টেম? টেকনিশিয়ানদের প্রমোশনের মাধ্যমে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে, অথচ প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়াররাই চাকরিতে ঢুকতে পারছে না।’

সমাবেশে মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী তৌফিক তুষার, মেহরান আল বান্না ইউশা, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল, আবরার ফাইয়াজ অমি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST