১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব কার্যক্রম স্থগিত, অনিশ্চিত টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক : ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে গ্ল্যামারাস লিগ আইএসএল। এই লিগের আসন্ন আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আপাতত আইএসএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)।

গতকাল শুক্রবার আইএসএলে অংশ নেওয়া ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে আসর স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি ভারতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও (এআইএফএফ) এ ব্যাপারে অবহিত করেছে এফএসডিএল।

ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে এফএসডিএল জানিয়েছে, তাদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) স্বাক্ষরিত মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও আসরের এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে।

আরও পড়ুনঃ   বন্যাদুর্গতদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা

নতুন করে চুক্তি সই নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোনো সমাধান আসেনি। বর্তমান পরিস্থিতিতে যেহেতু ডিসেম্বরের পর আর চুক্তি থাকছে না, তাই ২০২৫-২৬ মৌসুমের আইএসএলের পরিকল্পনা, আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে এফএসডিএল রাজি নয়।

এফএসডিএল চিঠিতে লিখেছে, ‘এই পরিস্থিতিতে আমরা ২০২৫-২৬ মৌসুম নিয়ে কাজ করার মতো জায়গায় নেই। তাই যত দিন না নতুন চুক্তি নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তত দিন এই আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ   বোলিং পরীক্ষায় ‘ফেল’ সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা

২০১০ সালে ১৫ বছরের জন্য এআইএফএফের সঙ্গে চুক্তি সই হয় এফএসডিএলের। প্রতি বছর এর মাধ্যমে ৫০ কোটি টাকা পায় ফেডারেশন। তাদের প্রতি দিনের খরচ চালানো এবং বিভিন্ন লিগ আয়োজন করার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহূর্তে এমআরএ সই করতে পারবে না ফেডারেশন। যত দিন না সুপ্রিম কোর্টে ফেডারেশনের সংবিধান চূড়ান্ত হচ্ছে, তত দিন পর্যন্ত এটা করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন কমিটিও করা হতে পারে। সে ক্ষেত্রে তারাই এফএসডিএলের সঙ্গে চুক্তিতে সই করবে। তাতে দীর্ঘ সময় লাগার কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST