৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা

????????????

অনলাইন ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যাদুর্গতদের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার বন্যা কবলিত মানুষের পাশে আছে। যে কোন দুর্যোগে সরকার জনগণের পাশে থাকবে।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দার”ল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে আল-মানাহিল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী বিতরণ করছে। তাদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বন্যা কবলিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ সমাজও বানভাসি মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে। তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। তিনি আলেম-ওলামা সমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হার”ন আল মাদানির সভাপতিত্বে ও চরমটুয়া আল আরাবিয়া দার”ল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় দুর্গত ৫শ’ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে দুই শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এরআগে উপদেষ্টা জেলা শহরে আল মঈন ইসলামি একাডেমিতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণের উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST