১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।

মৃত আমানুল্লাহ আমান (৩৩) উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমানুল্লাহ আমানের বাড়ি ও তাঁর চাচার বাড়ি পাশাপাশি। বাড়িসংলগ্ন চাচার মুদিদোকান আছে। সেই দোকানে চাচার বাড়ির একটি কক্ষের লোহার গ্রিল দেওয়া জানালা দিয়ে বিদ্যুৎ-সংযোগ নেওয়া ছিল। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রিলের জানালায় হাত লেগে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আমানুল্লাহ। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজান্তে সংযোগ নেওয়া তারটি ছিদ্র হয়ে লোহার জানালা বিদ্যুতায়িত হয়েছিল।

আরও পড়ুনঃ   এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

স্কুলটির প্রধান শিক্ষক ডি এম শওকত জামান রাজা বলেন, ‘২০২৩ সালের ২৪ জানুয়ারি তিনি এ বিদ্যালয়ে যোগদান করেন। আমরা একজন মেধাবী গুণী শিক্ষককে হারালাম।’

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১১

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১২

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৩

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৪

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১৫

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৬

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৭

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৮

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৯

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST