৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ব্যাঙ্গালুরুর শিরোপা উৎসব করতে গিয়ে ১১ জনের মৃত্যু, দায় কার?

অনলাইন ডেস্ক : ১৮ বছর অপেক্ষার পর শিরোপা। আইপিএলের একটা ট্রফির জন্য ব্যাঙ্গালোর শহরের অপেক্ষা ফুরিয়েছে গত ৩ জুন। কিন্তু, আনন্দের পাশাপাশি বিষাদ নামতে দেরি হয়নি। শিরোপাজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে একনজর দেখতে রাস্তায় নেমেছিলেন মানুষ। তাতে পদদলিত হয়ে নিহত হয়েছেন ১১ জন।

দুর্ঘটনার পর ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ের সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ও কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

তবে দুর্ঘটনার পরও কিছু সময় চলতে থাকে অনুষ্ঠান। এই নিয়ে প্রশ্ন উঠেছে। চলছে বিশ্লেষণ। কে এমন আচরণের জন্য দায়ী, তা নিয়ে আছে নানা মন্তব্য। একপর্যায়ে দায় দেয়া-নেয়া নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক আলাপন। শেষ পর্যন্ত বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ সরাসরি কোনো পক্ষ নেয়নি। জানিয়েছে, ঘটনাটি জানার পর দ্রুত অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এমন দুর্ঘটনার সঙ্গে বিসিসিআইয়ের যোগাযোগ নেই উল্লেখ করে বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা জনপ্রিয়তার নেতিবাচক দিক। আয়োজকদের আরও পরিকল্পিতভাবে অনুষ্ঠানটি করা উচিত ছিল। মৃতদের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই ঘটনার সঙ্গে বিসিসিআইয়ের কোনো সম্পৃক্ততা নেই, তবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

আরও পড়ুনঃ   বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় : আইন উপদেষ্টা

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘অত্যন্ত দুঃখজনক। স্টেডিয়ামের বাইরের ঘটনা সম্পর্কে আরসিবি কর্তৃপক্ষ কিছু জানতেন না। জানার পরই তারা অনুষ্ঠান ছোট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আমরাও বিজয় উৎসব বন্ধ করার অনুরোধ করি।’

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘ঠিক কী কারণে এমন ঘটল, তা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কাউকে দোষ দিতে চাই না। কর্নাটক ক্রিকেট সংস্থার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি বোঝা যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST