৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে বাদানুবাদে জড়ায় বিএনপি ও এনসিপি

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সোমবার (২ জুন) বৈঠকে অংশ নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংলাপের মূল লক্ষ্য ছিল কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। তবে বৈঠকের অধিকাংশ সময়জুড়েই আলোচনা চলে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এ বছরের ডিসেম্বরে নাকি আগামী বছরে হবে—এই বিষয়টি ঘিরে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকের মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নেতা সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে, তিন সদস্যের এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে স্বাগত জানান এবং কমিশনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ায় ধন্যবাদ জানান। সংক্ষিপ্ত চার মিনিটের বক্তব্য দেওয়ার পর তিনি ও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন।

বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে ৩১ ডিসেম্বরের এক দিন পরেও সময় দিতে রাজি নয়’

তিনি বলেন, সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সংস্কার এক মাসেই সম্পন্ন করা সম্ভব।

এরপর এনসিপি নেতা নাহিদ বলেন, ‘কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায়। তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই। তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে।’

আরও পড়ুনঃ   তানোরে স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল ও পথসভা

এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে।’

বৈঠকে উপস্থিত অন্তত ছয়জন অংশগ্রহণকারী বিষয়টি নিশ্চিত করেন যে এরপর বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে তীব্র বিতণ্ডা শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলেন, ‘বৈঠকে মূলত সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়ে দাঁড়ায় নির্বাচনের সময়কাল নিয়ে বিতর্কে। বিএনপি ও এনসিপির মধ্যে তর্ক হয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত কি না তা নিয়ে।’

তিনি আরও বলেন, ‘কিছু ছোট দল শুধু বিএনপির অবস্থান সমর্থন করতেই আলোচনা সভায় এসেছে। তাদের নিজস্ব কোনো মতামত নেই। তারা দেশের স্বার্থ নিয়ে ভাবছে না, বরং শুধু নির্বাচনের সময় নিয়েই ব্যস্ত।’

আরেক রাজনৈতিক দলের নেতা বলেন, ‘বৈঠকে সংস্কার ও বিচারব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময় চলে যায় নির্বাচন কবে হবে, সেটা নিয়েই। বিএনপি যেহেতু একটি বড় দল, তাদের ডিসেম্বরে নির্বাচন নিয়ে এত অনড় থাকা ঠিক নয়।’

তিনি বলেন, ‘যদি সংস্কার বাস্তবায়নে জুন পর্যন্ত সময় প্রয়োজন হয়, তাহলে সরকারকে সে সময় দেওয়ায় সমস্যা কোথায়? এই বিষয়টি নিয়েই বিএনপি ও এনসিপির মধ্যে বিতর্ক শুরু হয়।’

আরও পড়ুনঃ   তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

বৈঠক শেষে সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। নির্বাচন নিশ্চিত করতে যে সব সংস্কার দরকার, বিশেষ করে নির্বাচনী সংস্কার, সেগুলো চিহ্নিত করে সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘এক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নয় এমন কোনো সংস্কার নেই। সংবিধান সংশোধন বাদে অন্যান্য সব সংস্কার নির্বাহী আদেশের মাধ্যমেই এক মাসে বাস্তবায়ন সম্ভব।’

‘ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। আমরা আমাদের বক্তব্য পরিষ্কারভাবে জানাতে পেরেছি এবং আবারও এই প্রস্তাব দিয়েছি,’ বলেন বিএনপি নেতা।

অন্যদিকে, বৈঠক শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। আগেভাগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কার প্রক্রা‌য় বিঘ্ন ঘটতে পারে।’

তিনি বলেন, ‘আমরা সবাইকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছি—আমরা ১৬ বছর অপেক্ষা করেছি, এরপর আরও ১০ মাস অপেক্ষা করেছি, আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে।’

নাহিদ আরও বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার অত্যন্ত জরুরি। আমরা নির্বাচন সংক্রান্ত ও নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, সেগুলো সংস্কার করে নির্বচান কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST