৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বড় ভাই জ্যুডের ক্লাবেই যাচ্ছেন জোবে বেলিংহাম

অনলাইন ডেস্ক : ইউরোপের পথে প্রান্তর থেকে তরুণ প্রতিভা খুঁজে আনার বেলায় বুরুশিয়া ডর্টমুন্ডের জুড়ি মেলা ভার। মারিও গোৎজা, রবার্ট লেভানডফস্কি, ইলকাই গুন্দোগান থেকে শুরু করে হালের আর্লিং হালান্ড কিংবা জ্যুড বেলিংহামকেও উঠিয়ে এনেছে জার্মান লিগের ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আরও এক তরুণ প্রতিভা।

সেই তরুণ একেবারেই অচেনা না। সান্দারল্যান্ডের তরুণ ফরোয়ার্ড জোবে বেলিংহাম। বড়ভাই জ্যুড বেলিংহাম বর্তমানে রিয়াল মাদ্রিদের ভরসার অন্যতম কেন্দ্র। দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদে এসেছিলেন ডর্টমুন্ড থেকে। এবার বড় ভায়ের পথ ধরে জোবে বেলিংহামও ছুটছেন ডর্টমুন্ডের পথেই।

আরও পড়ুনঃ   ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

স্কাই জার্মানি নিশ্চিত করেছে ৩০ মিলিয়ন ইউরোতে দলবদল করার একেবারেই কাছাকাছি সান্দারল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার। তাকে দলে পেতে আগ্রহী ছিল আরেক জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে জোবে বেলিংহাম নিজ থেকেই জানিয়ে দেন, তিনি কেবল বুরুশিয়া ডর্টমুন্ডেই যেতে আগ্রহী। বর্তমানে দুই ক্লাব সান্দারল্যান্ড এবং ডর্টমুন্ড নিজেদের মধ্যে আলোচনা করছে সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়ে।

জার্মানির আরেক গণমাধ্যম বিল্ড অবশ্য জানিয়েছে, সান্দারল্যান্ড কোনোক্রমেই ৪০ মিলিয়ন ইউরোর নিচে জোবে বেলিংহামকে ছাড়তে আগ্রহী নয়। এখন পর্যন্ত বুরুশিয়া ডর্টমুন্ডের পক্ষ থেকে ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

চলতি মৌসুমে সান্দারল্যান্ডকে ৭ বছর পর প্রিমিয়ার লিগে ফেরানোর পথে বড় ভূমিকা রেখেছেন জোবে। ৪৩ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। করেছেন ৩ গোল। করিয়েছেন ৪টি। ম্যাচের গতি নিয়ন্ত্রণেও তিনি বেশ পরিপক্ব। এমন একজনকে নিজেদের আগামীর পরিকল্পনায় বেশ ভালোভাবেই যুক্ত করেছে বুরুশিয়া ডর্টমুন্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

বানেশ্বর বাজারে হোটেলে ‘ নিউ’ চলছে রমরমা দেহ ব্যবসা

রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

দূর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১০

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

১২

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জাহিদ হোসেনের জীবনবৃত্তান্ত

১৪

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

১৫

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

১৬

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

১৭

খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

১৮

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

১৯

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST