১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই, আহত ১১

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার কাছে কিলি মঙ্গল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছে। গতকাল শনিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

করাচি থেকে সিনহুয়া এ খবর জানায়।।

সিনহুয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরেই উদ্ধার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেই সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হান্না উড়াক স্টেশন হাউজ অফিসার (এসএইচও) নাভেদ আক্তারের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ‘ডন’ জানিয়েছে, কয়লা খনির মালিক আব্দুল সালামকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ   সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

নাভেদ বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল। কিন্তু যখন আব্দুল মালিক টাকা দিচ্ছিলেন না তখন অন্তত ১শ’ সশস্ত্র ব্যক্তি তার কয়লা খনিতে হামলা চালায় এবং সেখানকার যন্ত্রপাতি ধ্বংস করে দেয়।

এসএইচও কর্মকর্তা জানিয়েছেন, আব্দুল সালাম তার ভাই এবং বেশ কয়েকজনকে নিয়ে কয়লা খনিতে গেলে তাদের ওপর হামলা হয় এবং দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সশস্ত্র ব্যক্তিরা কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে আব্দুল সালাম এবং তার ভাই মারা গেছেন। আহত হয়েছেন ১১ জন।

পুলিশ ওই অঞ্চলে অভিযান শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা। পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই হামলার নিন্দা জানিয়ে হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ   আদানিকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ

তিনি বলেছেন, যারা শত্রুর নির্দেশে নিরীহদের রক্তপাত করে, তারা ক্ষমা পাওয়ার কোনো যোগ্য নয়।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

ডন জানিয়েছে, দেশটির বেলুচিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। গত শুক্রবারে নিজ বাস ভবনে সন্ত্রাসীরা অতিরিক্ত জেলা প্রশাসককে হত্যা করেছে। সেইসঙ্গে থানায় ও অন্তত ছয়টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া সরকারি ব্যাংকে লুটপাট চালিয়েছে সশস্ত্র ব্যক্তিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST