২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ঘারুয়া সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার ঘারুয়া সবুজ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করেন সৌদি আরব প্রবাসী মোঃ নাজমুল শিকদার।

এ সময় চ্যাম্পিয়ন “কিংস ইলেভেন হাসিবুল” দলকে একটি রঙিন টেলিভিশন ও রানার্স আপ “রয়েল চ্যালেঞ্জার আমিনুর” দলকে একটি সাউন্ড সিস্টেম উপহার দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

সৌদি প্রবাসী নাজমুল শিকদারের আয়োজিত এ ফাইনাল খেলায় পুরো ৯০ মিনিট টানটান উত্তেজনায় মেতেছেন উপস্থিত দর্শক। একইসাথে, এ ফুটবল খেলা ‘সময়ের কথা ২৪’ ও ‘আগমনী বার্তা’র পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে করে, দেশ ও দেশের বাইরে থাকা ফুটবল প্রেমী সকলেই ভীষণ চমৎকার ভাবে খেলাটি উপভোগ করেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

প্রথম ও দ্বিতীয়ার্ধে গোলবারের জালে একটিও গোল না হওয়ায় ট্রাই বেকারের সিদ্ধান্ত পৌঁছায় খেলাটির পরিচালক। পরে, “রয়েল চ্যালেঞ্জার আমিনুর” দলকে হারিয়ে “কিংস ইলেভেন হাসিবুল” দল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST