২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদক মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলাম (৫৫) ও তার ছেলে আশিক হোসেন (২৬)। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৩ সালের ১১ মার্চ দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন ও নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাইফুলের ছেলে আশিককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

এ নিয়ে পরদিন ১২ মার্চ র‌্যাবের পক্ষ থেকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাইফুল ইসলামকে পলাতক আসামি করা হয়েছিল। পরে বাবা ও ছেলেকে অভিযুক্ত করেই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল হয়। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে শনিবার আদালত এ রায় দিলেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জ্বালানি তেলের অবৈধ মজুদ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা

পরিদর্শক আনিসুর রহমান জানান, রায় ঘোষণার সময় বাবা ও ছেলে আদালতে হাজির ছিলেন। আদালত তাদের দোষী সাব্যস্ত করে রায় দিলে দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST