২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের আগেই ‘স্বামীর মৃত্যু’ মুখে আনলেন ঋতাভরী!

অনলাইন ডেস্ক : খুব শীঘ্রই নতুন জীবনে পা রাখতে চলেছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ধারণা করা হচ্ছে, এ বছরের শেষে সাতপাক ঘুরবেন তারা। পাত্র বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরা। গত মাসে বাগদান সেরেছেন তারা।

এর মধ্যে বেশ কয়েকটি প্রোজেক্ট নিয়ে ব্যস্ত ঋতাভরী। তার একটি হইচই ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘শাখাপ্রশাখা’ অন্যটি মৈনাক ভৌমিকের ‘বাৎসরিক’ সিনেমায়। কাকতালীয়ভাবে দুটি কাজেই বিধবার চরিত্রে থাকবেন তিনি। প্রথমটিতে অভিনেত্রী হবেন ‘নন্দিতা’, দ্বিতীয়টিতে হবেন‘বৃষ্টি’।

আরও পড়ুনঃ   ‘কাকুর বয়সী লোক কোমরে হাত দেয়, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি’

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন, যে চরিত্রগুলোতে তিনি অভিনয় করেন সেটার প্রভাব তার ওপর পড়ে।

অভিনেত্রীর কথায়, ‘বহুরূপী ছবির পরী হোক বা ফাটাফাটি ছবির ফুল্লরা দুই নারীর যন্ত্রণা তিনি অনুভব করতে পারতেন, তার মন খারাপ হতো। আবার এও জানিয়েছেন তার আসন্ন দুই ছবির চরিত্র নন্দিতা বা বৃষ্টির কষ্টও তার মনে প্রভাব ফেলেছে।’

এদিকে সামনেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঋতাভরী। কিন্তু বিয়ের আগেই দুই ছবিতে বিধবার চরিত্রে নিজেকে ধরা দেবেন। এ নিয়ে পরিবারের মত কেমন হতে পারে, সে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি যে বিশ্বাস করেন জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এটা ধ্রুব সত্য বলে মনে করেন তিনি। ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘আমি বুঝেছি বিধবার রকমফের আছে। কেউ স্বামী মারা যাওয়ার পর তার সম্পত্তি পেয়ে বড়লোক হয়, আর কেউ আত্মীয়দের কাছে একঘরে হোন, এখনও স্বামী মারা গেলে সেটার দায় মেয়েদের কাঁধেই পড়ে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST