১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা‑পাখা বিতরণ

স্টাফ রিপোর্টার : তীব্র গরমে ডিউটিরত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা, হাত‑পাখা, পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

আজ ১৯ মে সকাল ১০:৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে গরম থেকে রক্ষা পেতে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

আরএমপি ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করেছে ইএসডিও‑হিটওয়েভ ইমার্জেন্সি অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট।

অনুষ্ঠানে ডিআইজি বলেন, তীব্র তাপদাহে আমাদের ট্রাফিক সদস্যদের কষ্ট প্রত্যেকেরই জানা। প্রকৃতির যত বিরূপ পরিবেশই হোক, তাঁরা সড়কে থেকেই নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করেন। এই পরিশ্রম ও ত্যাগের ক্ষতিটা কিছুটা হলেও লাঘব করতে আজকের শীতলীকরণ উপকরণ বিতরণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগের জন্য তিনি ইএসডিও হিটওয়েভ প্রজেক্ট ও স্টার্ট ফান্ড বাংলাদেশ কে আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ   সাবেক ৪১ মন্ত্রী-এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহীর এই প্রখর দাবদাহে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছে। দীর্ঘ সময় তাপের মাঝে থাকায় হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, ত্বকের রোগ, এমনকি হৃদ্‌রোগের ঝুঁকি পর্যন্ত বেড়ে যায়। ছাতা, বিশুদ্ধ পানির বোতল, হাত‑পাখা ও খাবার স্যালাইন এই প্রয়োজনীয় সামগ্রীগুলো এই মুহূর্তে তাদের জন্য অপরিহার্য সুরক্ষা‑উপকরণ।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু তাৎক্ষণিক স্বস্তি দেওয়া নয়। আমরা চাই তারা শারীরিক‑মানসিকভাবে সুস্থ থেকে দায়িত্ব পালন করুক। মাঠপর্যায়ের বাস্তব চাহিদা বুঝে দ্রুততার সঙ্গে এগিয়ে আসার জন্য ইএসডিও‑হিটওয়েভ প্রজেক্ট এবং স্টার্ট ফান্ড বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুঠিয়ায় র‌্যালী ও আলোচনা সভা

ইএসডিও ও স্টার্ট ফান্ড বাংলাদেশ জানায়, তাপদাহ কবলিত এলাকায় এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ফ্রন্ট লাইন কর্মীরাই প্রথমে সুরক্ষা পান এবং নগরবাসী নির্বিঘ্নে সেবা পান।

অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকী, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ইএসডিও এর প্রজেক্ট ম্যানেজার মো: মাহাবুবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST