১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করার দাবি এক দফা দাবিতে শাহবাগ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক : এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা জানান, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ১১০ ক্রেডিটের ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ ও ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রির সমমান দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরবর্তী তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা ডিগ্রির স্বীকৃতি পান। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে তাদের বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে পৃথক দুই মহাসড়কে একই সময় দুর্ঘটনা, নিহত ১ আহত ১

আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ডিপ্লোমা নার্সিং কোর্সগুলোকে স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া রাফিয়া চৌধুরী বলেন, এক দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা। সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন।

আরও পড়ুনঃ   মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

জানা গেছে, শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনকারীরা জানান, তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের সঙ্গে ছয় মাসের ইন্টার্নশিপ শেষে তাদের এইচএসসি সমমানের সনদ দেওয়া হয়, যা মেনে নেওয়া সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে সরকার দাবির বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জবই বিল রক্ষায় নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

১১

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

১৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৪

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১৫

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১৬

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৭

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৮

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৯

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST