৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে আসছে না মেসির আর্জেন্টিনা!

অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনার একটা চেষ্টা ছিল। মেসিদের বাংলাদেশ সফরের সূচিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। যদিও শেষ মুহূর্তে ভেস্তে যায় সেই পরিকল্পনা। এরপর শোনা গিয়েছিল পাশের দেশ ভারতে আসতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নরা।

১৪ বছর পর দ্বিতীয়বার ভারতে আসার কথা ছিল লিওনেল মেসিদের। চলতি বছরের অক্টোবরে মেসিদের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ঘোষণা করেছিলেন সেখানকার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। কিন্তু সে আশায় গুঁড়েবালি।

কেন বাতিল হতে পারে মেসিদের ভারত সফর? কারণ হিসেবে উঠে আসছে আর্থিক সংকটের কথা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেসিদের ভারত সফরের জন্য প্রয়োজন ন্যূনতম ১০০ কোটি রুপি। যা এখনও জোগাড় করাই হয়ে ওঠেনি। কেবল তাই নয়, জানা গিয়েছে আয়োজকদের সঙ্গে চুক্তির সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। অভিযোগ, আয়োজকরাও নাকি প্রয়োজনীয় আর্থিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুনঃ   এই সংবিধান আমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে না: মাহমুদুর রহমান

অল কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনকে স্পন্সরশিপের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ‘ওলোপ্পো’ অ্যাপে ১০০ কোটি টাকা তোলার চেষ্টাও করে। এরই মধ্যে আর্জেন্টিনা দলের উপস্থিতির জন্য খরচ হিসেবে ৭০ কোটি টাকা বরাদ্দ হয়।

তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পরিকল্পনাটি সফল হয়নি। যখন পরিকল্পনাটি আকর্ষণ অর্জনে ব্যর্থ বলে মনে হয়েছিল, তখনই কেরালা সরকার স্পন্সরশিপ স্থানান্তরিত করে রিপোর্ট ব্রডকাস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ   উন্নয়ন নেই আছে করের বোঝা "নাগরিক সুবিধা বঞ্চিত বাঘা পৌরবাসী"

মার্চে কেরালার ক্রীড়ামন্ত্রী কোঝিকোড়ে এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, মেসি ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর, সাতদিনের জন্য রাজ্য সফর করবেন। একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তার। পাশাপাশি ভক্তদের সঙ্গে ফুটবল নিয়ে কথোপকথনের জন্য একটি সভামঞ্চে ২০ মিনিট সময়ও কাটানোর কথা বলা হয়েছিল কেরালা সরকারের তরফে। যদিও এই মুহূর্তে মেসিসহ গোটা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

২

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৪

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৫

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৬

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৮

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৯

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১০

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১২

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৩

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৪

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৬

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৮

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৯

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST