৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

লাহোরে বিস্ফোরক-বোঝাই ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ড্রোনটি সীমান্তের অপরপাশে তথা ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, লাহোরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ   নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক-বোঝাই এই ড্রোনটির আকার ১.৫ থেকে ১.৮ মিটার (পাঁচ থেকে ছয় ফুট) এবং এটি ভারতের সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল এবং শহরের সংবেদনশীল ভবনগুলোর দিকে যাচ্ছিল।

এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সও জানিয়েছিল, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আরও পড়ুনঃ   মোদির সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন ট্রাম্প

ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১০

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১১

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১২

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৩

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৪

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৫

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৬

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৭

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৮

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৯

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST