১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমলনামা’ নিয়ে বিতর্ক, মামলার হুঁশিয়ারি: মুখ খুললেন রাফী

অনলাইন ডেস্ক : সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘আমলনামা’। গত ১৩ মার্চ ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবি। এরপরই ওয়েব ফিল্মটি কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক।

যেখানে দাবি করা হচ্ছে, আমলনামা ওয়েব ফিল্মটি কক্সবাজারে র‌্যাবের হাতে ক্রসফায়ারের শিকার হওয়া আলোচিত একরামুল হকের ওপর নির্মিত। যেখানে একরামুল হককে মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত করার অভিযোগ উঠেছে নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে এই নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন নিহত একরামুলের স্ত্রী আয়েশা বেগম। পাশাপাশি একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

শুধু তাই নয় এক ফেসবুক স্ট্যাটাসে আয়েশা বেগম লিখেছেন, রায়হান রাফী যদি বলে- এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলবো ‘এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই’ এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।

একরামুলের স্ত্রীর সেই স্ট্যাটাসের পর ‘আমলনামা’ নিয়ে মুখ খুলেছেন পরিচালক রায়হান রাফী। তিনি দাবি করেছেন, এই ওয়েব ফিল্ম কোনো নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে নয়।

আরও পড়ুনঃ   ফের বিয়ে করছেন নাগা, প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্থার

রোববার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্টাটাসে রাফী লিখেছেন, “আমলনামা” কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মিত নয়। এটি সকল বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি।

রাফী আরও দাবি করেন, “আমলনামা” অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই সিনেমা।

‘আমলনামা’ সিনেমার সুবাদে অনেকদিন পর ওটিটিতে ফিরেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। তার সহশিল্পী হিসেবে রয়েছেন গাজী রাকায়েত, তমা মির্জা, সারিকা সাবরিনের পাশাপাশি আছেন কবি, গীতিকার ও নির্মাতা কামরুজ্জামান কামু।

এছাড়াও গীতশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, ইনায়া আর্যা অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার

সারাদেশের ন্যায় ভার্চুয়ালি রাজশাহীতেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি’ গঠন

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছয়টি প্রস্তাব অনুমোদন

রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

দুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

১০

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

১১

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

১২

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

১৪

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

১৫

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

১৬

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

১৭

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

১৮

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১৯

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST