১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মুরগি চুরি করতে গিয়ে দেখা, তাহমিনার প্রেমে পড়েন জয়নাল

অনলাইন ডেস্ক : উৎসব মানেই ডজন ডজন নাটক নিয়ে হাজির হন পর্দার জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। আসছে ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করছেন তারা; যার কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ।

এরই মধ্যে একটি নাটক ‘সামার ভ্যাকেশন’। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা।

নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। গল্পে অজপাড়া গাঁ-এর সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে। যেখানে দেখা যাবে তেমনই এক গ্রামের মেয়ে তাহমিনাকে। গ্রাজুয়েশন করা মেধাবী ও লক্ষী এই মেয়েকে নিয়ে রয়েছে নানা গুজব। যেমন- যথা সময়ে বিয়ে না করায় গ্রামে তাকে সবাই আইবুড়ো মেয়েই বলে। বিয়ে না করায় তাহমিনার ওপর জ্বীনের আছর আছে বলেও ছড়ানো হয়। কিন্তু এসবের বাইরে তাহমিনার বড় একটা পরিচয় আছে। যে পরিচয় কেউ জানে না।

আরও পড়ুনঃ   সৌন্দর্য বাড়াতে একের পর এক সার্জারি, সে কারণেই কি অকালমৃত্যু শ্রীদেবীর

অন্যদিকে নাটকের আরও এক চরিত্র জয়নাল। যে মূলত উড়নচণ্ডী স্বভাবের ছেলে। সারাদিন বন্ধুদের সাথে ঘুড়ে বেড়ায়, বাবার টাকা ওড়ায়। বাবা সরকারি চাকরিজীবী, ঘুষ ও দুর্নীতির টাকায় বাড়ি-গাড়ি করেছেন।

জয়নাল গরমের ছুটি কাটাতে যায় মামা বাড়িতে অজপাড়া গাঁ-এর ফিল নিতে। এখানে এসে মামাতো ভাইদের সঙ্গে গভীর রাতে পিকনিক করার জন্য এর ওর বাড়িতে মুরগি চুরি করে।

আরও পড়ুনঃ   আমার দুইটা বয়ফ্রেন্ড আমার থেকে ছোট ছিল : জাহারা মিতু

তাহমিনাদের বাড়িতে চুড়ি করতে গিয়েই দেখতে পায় তাহমিনাকে এবং প্রেমে পড়ে যায় তার। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। যে নাটকীয়তায় সুন্দর সমাপ্তি আছে; সামাজিক মূল্যবোধের বার্তাও থাকছে।

নিলয় হিমি ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই। ‘সামার ভ্যাকেশন’ নাটকটি ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ঈদুল ফিতরের আয়োজনে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST