১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা : স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিনুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহিনুর পলাতক রয়েছে।

জানা গেছে, গত ২ বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় ওই গ্রামের আঃ জলিলের ছেলে শাহিনুর রহমানের সাথে। বর্তমানে তাদের সংসারে ১টি কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকে আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর রহমান প্রায় নির্যাতন করে আসছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে প্রাইভেট কার ভাঙচুর, থানায় অভিযোগ

এরই জেরে গত শুক্রবার সন্ধ্যায় আফরিন আক্তার বৃষ্টিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, যৌতুকের দাবিসহ নানান বিষয় নিয়ে তার বোনকে প্রায় মারধর করতো শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে আবারও তাকে মারধর করে এবং সেই আঘাতে মারা যান। বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয় স্বামী শাহিনুর।

আরও পড়ুনঃ   নাটোরে নারীসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST