১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমারসহ ১০ ব্রাজিলিয়ান

অনলাইন ডেস্ক : ৪ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিশ্ব ফুটবলের পরাশক্তিরা। চলতি মাসেই লাতিন অঞ্চলের দেশগুলো ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দুটি করে ম্যাচ খেলবে। এর মাঝে রয়েছে সুপার ক্লাসিকোও, দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে আগামী ২৬ মার্চ। সেই ম্যাচ থেকে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন ১০ সেলেসাও তারকা ফুটবলার।

আর্জেন্টিনা ম্যাচের আগে ২১ মার্চ ব্রাজিল ঘরের মাঠ মানে গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে আতিথ্য দেবে। সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ব্রাজিলের এমন ফুটবলার আছেন ১০ জন। কারণ বিশ্বকাপ বাছাইপর্বে ইতোমধ্যে তারা একটি করে হলুদ কার্ড দেখেছেন। কনমেবলের (দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা) নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচ খেলায় নিষিদ্ধ হবেন। সে কারণে কলম্বিয়া ম্যাচে খুব সতর্কতার সঙ্গে হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড়কে।

আরও পড়ুনঃ   নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ২৬ মার্চ ম্যাচ খেলবে অ্যাওয়ে হিসেবে। ম্যাচটি হবে আলবিসেলেস্তেদের মাস মনুমেন্তাল স্টেডিয়ামে। ব্রাজিলের আসন্ন দুটি ম্যাচের জন্য গত ৬ মার্চ দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। যেখানে এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন তারকা সুপারস্টার নেইমার জুনিয়র। তার দলে ফেরা নিয়ে সেলেসাও কোচ ও নেইমার নিজেও বেশ রোমাঞ্চিত। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে এই তারকা ফরোয়ার্ডও নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হলুদ কার্ড দেখেছেন যারা
নেইমার জুনিয়র
ভিনিসিয়ুস জুনিয়র
রাফিনিয়া
রদ্রিগো
এডারসন মোয়ারেস
গ্যাব্রিয়েল মাগালায়েস
ব্রুনো গুইমারেস
আন্দ্রে
দানিলো
ম্যাথিউস কুনহা

আরও পড়ুনঃ   প্রিমিয়ার লিগে সালাহর যে রেকর্ড আগে করেননি কেউই

লম্বা এই তালিকাই মূলত ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তার কারণ। লাতিন অঞ্চলে শরীর সর্বস্ব খেলার আধিপত্য দেখা যায়। তাই প্রতিপক্ষকে ঠেকানোর পাশাপাশি হলুদ কার্ড এড়ানো এখানকার দলগুলোর জন্য কঠিনই বটে। বিশেষ করে শঙ্কায় থাকা ব্রাজিলের বেশিরভাগ ফুটবলারই বড় মুখ। নেইমার ছাড়াও ভিনিসিয়ুস, রাফিনিয়া কিংবা রদ্রিগোদের মতো যেকোনো একজন তারকার অনুপস্থিতিও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের উত্তেজনায় প্রভাব ফেলতে পারে।

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল। নেইমার ফেরার পর সেই পরিস্থিতি বদলাতে চাইবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পাঁচে। যথাক্রমে শীর্ষ চারে আছে– আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST