১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাসিকের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজস্ব বিভাগের অধীন শাখা প্রধানগণ চলমান কার্যক্রম তুলে ধরেন।

এ সময় সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাসিকের কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতিশীলতা আনয়নে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতে হবে। তবেই নগরবাসী কাঙ্খিত সেবা লাভ করবে।
সভায় রাসিকের আয় বৃদ্ধি কল্পে রিভিউ কার্যক্রম শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাসিকের বিভিন্ন মার্কেটসমূহের ভাড়া আদায়, বকেয়াসহ হালনাগাদ হোল্ডিং ট্যাক্স আদায়, বিনোদন কর, ট্রেড লাইসেন্স, অযান্ত্রিক যানবাহনের আদায় কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, গবেষণা কর্মকর্তা মাহবুুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, উপ-প্রধান কর নির্ধারক লুৎফুল হায়দার স্বপন, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার সহ রাজস্ব বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

১০

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

১১

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১২

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৩

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১৪

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

১৫

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

১৭

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

১৮

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

১৯

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST