১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশে

অনলাইন ডেস্ক : ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে গোলাপি বলের ব্যবহার হচ্ছে কয়েক বছর ধরে, যদিও সব দেশে বিষয়টি এখনও প্রচলিত নয়। এই যেমন বাংলাদেশে প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসন্ন আসর গোলাপি বলে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

মূলত আগামী এপ্রিল-মে মাসে অতিরিক্ত গরমের কারণে দিবা-রাত্রির টুর্নামেন্ট করার কথা বিবেচনায় রেখেছে বিসিবি। এতে করে গোলাপি বলের টেস্ট খেলতেও সুবিধা হবে। এ প্রসঙ্গে আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটা (গোলাপি বলের বিসিএল) বিবেচনা করছি। টুর্নামেন্টটা যেহেতু মে মাসে অনুষ্ঠিত হবে, এজন্য আমরা ভিন্ন কিছু করতে চাই। ওই সময় গরম একটা আলাদা ফ্যাক্টর থাকবে। যেহেতু আমরা গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি, তাই আমাদের এমন ভেন্যু লাগবে যেখানে ফ্লাডলাইট নিয়ে সমস্যা হবে না।’

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলার দাবি হুথিদের

তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যান, ‘আমরা আসলে এরকম পরিকল্পনা করছি, এখনও চূড়ান্ত নয়। হয়তো আমরা পিঙ্ক বল দিয়ে বিসিএল (আয়োজন) করতে পারি, ডে-নাইট করতে পারি কিংবা ভালো একটি টেস্ট ভেন্যুতে করতে পারি। ন্যাশনাল টিমের যারা ওই সময় থাকবে তারাই খেলবে, অথবা পরের ধাপের ক্রিকেটাররা অংশ নেবে।’

গোলাপি বলের ব্যবহারে ক্রিকেটারদের উন্নতি হবে বলে মনে করছেন দেশীয় কোচ সোহেল ইসলাম, ‘যতগুলো বল আছে, এর মধ্যে লাল–সাদার চেয়ে গোলাপি বলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ থাকে আমার মনে হয়। হঠাৎ করে গোলাপি বলে খেলতে গেলে যেন ওই চ্যালেঞ্জগুলো নিতে পারি। ওই বলের চরিত্র যেন ব্যাটাররা কিছুটা বুঝতে পারে, বোলাররাও যেন বল কী পরিমাণ সুইং করছে বা স্পিন করতে গেলে কী করতে হবে তা জানে। আমি যদি কিছু ম্যাচ খেলি তাহলে তো ভালো হবে নিশ্চয়ই। এখান থেকে কিছু শিখতে পারব। এটা চিন্তা করেই করা।’

আরও পড়ুনঃ   দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

একইসঙ্গে বিসিবির এমন পরিকল্পনাকে ইতিবাচক বলেই দেখছেন সোহেল, ‘অবশ্যই ইতিবাচক বিষয়। আপনি যখন ইংল্যান্ডে খেলবেন বা ওয়েস্ট ইন্ডিজে খেলবেন তখন ডিউকে (বল) খেলবেন, ভারতের সঙ্গে যখন খেলবেন এটা এসজি বলে হবে। আবার আপনি যখন অন্য জায়গায় খেলবেন তখন কোকাবুরা বলে খেলা হয়। একেকটা বলের একেকটা ন্যাচার আছে ওটার সঙ্গে মানিয়ে নেওয়া বা ওটা সম্পর্কে জানাও গুরুত্বপূর্ণ ব্যাপার। এসব কথা মাথায় রেখেই এই পরিকল্পনা।’

বাংলাদেশ জাতীয় দল এর আগে একবারই গোলাপি বলের টেস্ট খেলেছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া সেই টেস্টে অবশ্য ভারতের কাছে তারা হেরে যায় ইনিংস ব্যবধানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

১১

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

১২

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

১৩

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

১৬

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

১৯

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST