১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রেনের জিম্মিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা

অনলাইন ডেস্ক : বেলুচিস্তানে ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা। সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।

ওই সময় ট্রেনটির ৯টি বগিতে ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিল। হামলার সময় ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাচ্ছিল বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।

এরপরই নিরাপত্তা বাহিনী পাহাড়ি ওই অঞ্চলটিতে সবধরনের যাতায়াত বন্ধ করে দেয় এবং ট্রেনটিকে ঘিরে ফেলে। জঙ্গিদের সঙ্গে ব্যাপক গোলাগুলি চলছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে জিও টিভি।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডদের সঙ্গে যোগাযোগ করেছে এবং নারী ও শিশুদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১১

ট্রেনে যেহেতু বেসামরিক মানুষ আছেন তাই খুবই সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলটি জড়িল পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে অভিযান কষ্টসাধ্য হয়ে পড়েছে বলেও জানিয়েছে একটি সূত্র।

যেখানে ট্রেনটির যাত্রীদের জিম্মি করা হয়েছে সেখানে একটি টানেল রয়েছে এবং এটি আফগান সীমান্তের কাছে অবস্থিত।

ট্রেনের যাত্রীদের জিম্মি করার ঘটনার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র জঙ্গী গোষ্ঠী। যারা গত কয়েক দশক ধরে পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইছে। বেলুচ লিবারেশন আর্মি জানিয়েছে, তারা ১৮২ জনকে জিম্মি করে রেখেছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, ১৫০০ ফ্লাইট বাতিল

সর্বশেষ বিবৃতিতে পাকিস্তান সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। তারা বলেছে, ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় বসতে হবে এবং তাদের যত রাজনৈতিক বন্দি আছে সবাইকে মুক্তি দিতে হবে।

তবে পাকিস্তান পুলিশ জানিয়েছে, জঙ্গীরা ৩৫ জনকে জিম্মি করেছে। আর ট্রেনের প্রায় ৩৫০ জন যাত্রী নিরাপদ আছে। যার অর্থ জিম্মিদের সংখ্যা নিয়ে দুই পক্ষের কাছ থেকে দুই ধরনের তথ্য শোনা যাচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য এর আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন, যারা অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST