৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রেপ করছে, খুন করছে, মেয়েদের ভয় লেগেই আছে : স্বস্তিকা

অনলাইন ডেস্ক : বরাবরই স্পষ্টবক্তা হিসেবে সুনাম রয়েছে স্বস্তিকা মুখার্জির। অভিনয়ের পাশাপাশি পশুপ্রেমী হিসেবেও পরিচিত তিনি। তাদের ওপর হওয়া কোনও অন্যায় সহ্য করতে পারেন না।

সম্প্রতি পশুপ্রেম এবং তাদের নিয়ে কাজ করার জন্য সম্মানিতও হয়েছেন অভিনেত্রী। আর ঠিক তারপর দিন ফেসবুকে একটি পোস্ট শেয়ার করলেন স্বস্তিকা। যেখানে মেয়েদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল নায়িকাকে।

পশুদের নিয়ে ফেসবুক পোস্টে এক ব্যক্তি লেখেন, রাস্তায় কিছু কিছু কুকুর দেখে তিনি ভয় পান। মনে হয়, কুকুরগুললো তার উপর হামলা করে।

চেনা কায়দায় এই মন্তব্যের বিরোধিতা করেন স্বস্তিকা। পশুর চেয়ে মানুষ যে কোনও অংশে কম হিংস্র নয়, তা স্পষ্ট করে দেন তিনি। এমনকি এই মানুষদের জন্য মহিলারা নিরাপদ বোধ করেন না এমনটাও মন্তব্য অভিনেত্রীর।

আরও পড়ুনঃ   ‘বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত খেয়েও ওজন বাড়েনি’

স্বস্তিকা লেখেন, ‘কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। রেপ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে। বাসে, ট্রামে, অফিসে, বন্দরে, বাড়িতে, স্কুলে, কলেজে। কি করছেন সেটার ব্যাপারে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ!’

অনেকেই এদিন অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন। কেউ তাকে সমর্থন করেছেন। কেউ আবার সমালোচনা করেছেন। এক ব্যক্তি অভিনেত্রীর ভাবনার বিরোধিতা করে লেখেন, ‘রাস্তার কুকুর মাঝেমধ্যেই কামড়ায়। সেই কামড় খেলে যে ইঞ্জেকশন খেতে হয় বেশিরভাগ হাসপাতালে সেই ওষুধ পাওয়া যায় না। আমিও কুকুরপ্রেমী। কুকুর থেকে ভয় পাওয়ার সাথে খুন ধর্ষণকে জুড়ে দেওয়ার ন্যাকামিটা হাস্যকর লাগলো। রাস্তার কুকুরের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন, হাসপাতালে ওষুধ মজুত রাখার জন্য জনগণ যাদের পয়সা দিয়ে পোষে, সেই সরকারী মন্ত্রীসান্ত্রীদের সাথে যখন পরেরবার ওঠবস করবেন, তখন তাদেরকে এই লক্ষ্য করে প্রকাশ্যে এই বিষয়ে অনুরোধ জানানোর অনুরোধ জানিয়ে রাখলাম। আপনি সেলিব্রেটি। আপনার কথায় কাজ হতে পারে।’

আরও পড়ুনঃ   মিমির প্রেমের মানুষটি কে?’

আরেকজন লেখেন, ‘মানুষ যেরকম আক্রমণাত্মক হয়ে ক্ষতি করে। কিছু কিছু ক্ষেত্রে কুকুরও ক্ষতি করে। মানুষ যেরকম ইচ্ছাকৃত করে ক্ষতি করে, কুকুর সেটা করে না।’

অনেকেই আবার স্বস্তিকাকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘একদম ঠিক কথা বলেছেন।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘সপাটে সত্যি কথা বলে দিলেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST