২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে কিছু মানুষ তাদের মোবাইল ফোন খুইয়েছেন। গতকাল শনিবার দুপুরের ওই মাহফিলের পর রাত ১১টা পর্যন্ত এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১৩টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এদিকে মাহফিলে নারীদের প্যান্ডেলের দিকে একটি চোর চক্রও ঢুকে পড়েছিল। তারা নারীদের গলা থেকে কৌশলে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিল। এ অভিযোগে স্বেচ্ছাসেবকেরা আট নারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি হবিগঞ্জে। এ ছাড়া একজন করে ঢাকা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মাহফিলে এসেছিলেন।

আরও পড়ুনঃ   তানোরে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী গ্রেপ্তার

এদিকে মাহফিল এলাকা দিয়ে সাইকেলে করে রড নিয়ে যেতে দেখে এক তরুণকে ধরে পুলিশে সোপর্দ করেন আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকেরা। গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নূর ফাউন্ডেশন বিশাল ওই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। তাতে কয়েক লাখ মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, মোবাইল চুরি হতে পারে, আবার ভিড়ের মধ্যে হারিয়েও যেতে পারে। এ ব্যাপারে থানায় ১৩টি জিডি হয়েছে। মোবাইল হারিয়ে গেছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। মোবাইলগুলো উদ্ধারের চেষ্টা করা হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় অবৈধ পুকুর খননের নামে টপসয়েল কাটা, দুই দফা অভিযানে একজনের কারাদণ্ড

ওসি আরও বলেন, মাহফিলে নারীদের প্যান্ডেলের দিকে ঢুকে কয়েকজন নারী কৌশলে গলা থেকে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। এমন আটজন নারীকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হচ্ছে। একই মামলায় সবাইকে গ্রেপ্তার দেখানো হবে।

সাইকেলের রড নিয়ে যাওয়া তরুণকে সন্দেহবশত আটক করা হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানান ওসি। তিনি বলেন, ওই ছেলের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। এলে অভিভাবকের কাছে তাকে হস্তান্তর করা হবে। এখনো সে থানায়ই আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST