২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবী স্পোর্টস অ্যারেনায় দুই দিন ব্যাপী ‘জেইউ ফুটসাল টুর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই টুর্নামেন্টে গতকাল রাতে ফাইনালে টাইব্রেকারে অর্থনীতিকে হারিয়ে ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টের স্পন্সর ছিল সিটি ব্যাংক ও পাওয়ার্ড বাই পিএসএল।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন গতকাল সকালে দেশে ফিরেছেন। দেশে ফিরেই ইতিহাস বিভাগের হয়ে খেলতে চলে যান তিনি। আরেক সাবেক ক্রিকেটার ও বর্তমানে দেশের শীর্ষ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল গত দুইদিনই ইতিহাস বিভাগের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছেন। ক্রিকেটার হলেও ফুটবল তারা যথেষ্ট ভালো খেলেন এবং উপভোগ করেন। সাবেক জাতীয় তারকা ক্রিকেটার ছাড়াও শহীদ হোসেন স্বপনের মতো সাবেক জাতীয় ফুটবলারের পাশাপাশি শামীম, ফারুক, মঞ্জুর মতো অভিজ্ঞরা যেমন ছিলেন; তেমনি রাশেদ, রবি, সোহেল ও কনকের মতো দেশের শীর্ষ পর্যায়ে খেলা তরুণরাও ছিলেন ইতিহাস বিভাগের মূল শক্তি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চোরাচালান বিরোধী অভিযানে ২২ গরু আটকের বিষয়ে বিজিবির বিবৃতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্য বিভাগের তুলনায় ইতিহাস বিভাগে পেশাদার খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল। তাই সাবেক শিক্ষার্থীদের বিভাগভিত্তিক টুর্নামেন্টে ইতিহাসই অলিখিত ফেভারিট। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত সহজে জিতলেও ফাইনালে সাবেক ফুটবলার হিরু ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অসাধারণ খেলা রেজা- মাসুমের অর্থনীতি দুর্দান্ত ফুটবল খেলেছে। তারকাসমৃদ্ধ দল নিয়েও ইতিহাসকে নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে রুখে দেয় তারা। টাইব্রেকারে অর্থনীতি একটি মিস করলেও; রাশেদ, মুকুল, সোহেল ও কনক চারজনই গোল করলে ইতিহাস চ্যাম্পিয়ন হয়।

ইতিহাস চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টে সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন অর্থনীতি বিভাগের রেজাউল রেজা। টুর্নামেন্টের জয়-পরাজয় নিছকই আনুষ্ঠানিকতা। খেলা উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা–ই স্বার্থকতা। তাই অর্থনীতির সাবেক শিক্ষার্থী ও সাবেক ফুটবলার হিরো পরাজিত হয়েও ইতিহাস বিভাগের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। আবার সানোয়ার-মুকুল চ্যাম্পিয়ন দলে থেকেও অর্থনীতির খেলোয়াড়দের রানার্সআপ পদক পরিয়ে দেন। চ্যাম্পিয়ন ও রানার্সআপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের অন্যতম আয়োজক সাখাওয়াত হোসেন শিপন। তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী ক্রীড়া সাংবাদিক আরাফাত জোবায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির অন্যতম দেবাশীষ চ্যাটার্জি।

আরও পড়ুনঃ   কারিগরি বোর্ডের আগামী দু'দিনের পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১৬ বিভাগ চার গ্রুপের এই টুর্নামেন্টে অংশ নেয়। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে ওঠে। গতকাল সেভেন এ সাইড টুর্নামেন্টের কোয়ার্টার, সেমি ও ফাইনাল অনুষ্ঠিত হয়। অর্থনীতি সেমিফাইনালে সরকার ও রাজনীতিকে এবং ইতিহাস প্রত্নতত্ত্বকে হারিয়ে ফাইনালে ওঠে। সাবেক শিক্ষার্থীরা ৫০ বল ক্রিকেট টুর্নামেন্টের দুটি সফল আসরের পর এবার প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST