২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাবনার সাঁথিয়ায় দুর্বৃত্তদের হাতে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন

পাবনা প্রতিনিধি: পূর্বশত্রুতার জেরে পাবনার সাঁথিয়ায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

আহত আশরাফুল দক্ষিণ বোয়াইলমারী (সাঁথিয়া কলেজপাড়া) গ্রামের নুর ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার কারণ সম্পর্কে আহত আশরাফুলের মা হাসি খাতুন কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে আশরাফুল সকালে বাড়ি থেকে বের হয়ে আসলে রাস্তার ওপর থেকে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের নেতৃত্বে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে পিটিয়ে দুই হাতের কবজি কেটে নিয়ে যায়।’

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে আগুনে পুড়ে সময় টিভি’র সাংবাদিক শিশুকন্যার মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ধরে নিয়ে টেলিফোন অফিসের পেছনে নিয়ে যায়। সেখানে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর এলাকায় আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

ওসি আরও বলেন, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি বিচ্ছিন্ন কবজি উদ্ধার করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১০

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১১

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১২

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৪

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৬

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৭

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৮

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৯

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

২০

Design & Developed by: BD IT HOST