১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ন্যাটো সেনাদের মেনে নেবে না রাশিয়া : ল্যাভরভ

অনলাইন ডেস্ক : ইউক্রেনের মাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, কোনও শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, “অন্য কোনও পতাকার নিচে সশস্ত্র বাহিনীর কোনও উপস্থিতি কিছুই পরিবর্তন করে না। এটা অবশ্যই সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।”

ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং “সম্পূর্ণ সহযোগিতা পুনরায়” শুরু করার মতো পরিবেশ তৈরি করবে। তার ভাষায়, “এটি খুব জরুরি আলোচনা ছিল। আমরা একে অপরের কথা শুনেছি।”

আরও পড়ুনঃ   গাজায় ১৯৬ ত্রাণকর্মীকে হত্যা : নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

তিনি রাশিয়ার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ন্যাটো প্রতিরক্ষা জোটের যে কোনও সম্প্রসারণ এবং ইউক্রেনের এতে যোগদান রাশিয়ার জন্য “সরাসরি হুমকি” হবে।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বলেছে, তারা যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা শুরু করার জন্য দল নিয়োগ করতে সম্মত হয়েছে। বৈঠকের পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “দীর্ঘ এবং কঠিন যাত্রার প্রথম ধাপ ছিল আজ, একইসঙ্গে এটি ছিল গুরুত্বপূর্ণ।”

ইউক্রেনকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি এবং এই বিষয়টিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘আশ্চর্যজনক’ বলে উল্লেখ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে বলেন, তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় “হতাশ”।

মার-এ-লাগোতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জিজ্ঞাসা করা হয়, ইউক্রেনীয়দের জন্য তার বার্তা কী? যারা (বৈঠকে না ডাকায়) বিশ্বাসঘাতকতা বোধ করতে পারে। জবাবে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তারা (আলোচনার টেবিলে) আসন না পেয়ে বিরক্ত। ভালো, তারা তিন বছর এবং তারও আগে দীর্ঘ সময় ধরে এই ধরনের আসন পেয়ে আসছিল। এটি তখন খুব সহজেই নিষ্পত্তি করা যেত।”

আরও পড়ুনঃ   দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

তিনি আরও বলেন, “আপনার কখনোই এটা শুরু করা উচিত ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন।”

সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প বলেন, তিনি “অনেক বেশি আত্মবিশ্বাসী”। তার মতে, “তারা খুব ভালো ছিল। রাশিয়া কিছু করতে চায়। তারা নৃশংস বর্বরতা বন্ধ করতে চায়। আমি মনে করি এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার আছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST