১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর দামকুড়া ও বেলপুকুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বেলপুকুর থানা পুলিশ।

আরএমপি ডিবি কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ হোসেন (২৫)। সে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ডিয়ার মানিকচর এলাকার মো: আজিজুল ইসলামের ছেলে ও বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি আসাদুল (৩২)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ এলাকার মো: আশরাফের ছেলে।

আরও পড়ুনঃ   ছাত্র আন্দোলনে গুলি চালানো সেই মুছা ৫ দিনের রিমান্ডে

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৭ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম গতকাল রাত সাড়ে ৮ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার অভিযান পরিচালনা করে আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

অপরদিকে বেলপুকুর থানার এসআই মোস্তাফিজার রহমান ও তার টিম গতকাল ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলপুকুর থানার মাহেন্দ্রা পশ্চিমপাড়া এলাকা থেকে আসামি আসাদুলকে ৩০০ গ্রাম গাঁজসহ গ্রেপ্তার করে। আসামি আসাদুলের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া ও বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST