১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না রাখায় বিতর্ক, যা বলছে পিসিবি

অনলাইন ডেস্ক : আগামীকাল (বুধবার) থেকে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। টুর্নামেন্টটির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারতের চাওয়ায় তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। পাকিস্তানের তিনটি ভেন্যুতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। তবে এসব মাঠে বাকি ৭ প্রতিযোগী দেশের পতাকা থাকলেও, অনুপস্থিত ভারত। নতুন করা ওঠা সেই বিতর্ক নিয়ে দেশটির গণমাধ্যমে পিসিবির এক মুখপাত্র ব্যাখ্যা দিয়েছেন।

সাধারণত টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দেশের পতাকাই টানিয়েছে পিসিবি। তবে সেখানে নেই ভারতের পতাকা। পাকিস্তান আয়োজক হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত দেশটিতে খেলতে যাচ্ছে না। রোহিত শর্মাও থাকছেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডে-তে। সেই শোধটাই বুঝি পাকিস্তান নিয়েছে ভারতের পতাকা না রেখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে প্রতিযোগী দেশগুলোর পতাকা লাগানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমের মতে, এসব ছবি পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের।

আরও পড়ুনঃ   আগামী এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস

আইসিসির এই মেগা টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ওঠা বিতর্ক নিয়ে পিসিবির এক মুখপাত্রের ব্যাখ্যা জানিয়েছে জিও নিউজ। গণমাধ্যমটিকে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নির্দিষ্ট ম্যাচ ডে-তে সংশ্লিষ্ট দুটি দেশ, আইসিসি এবং পিসিবিসহ কেবল চারটি পতাকা রাখতে নির্দেশনা রয়েছে। এটি খুবই স্বাভাবিক বিষয়।’ যদিও টুর্নামেন্ট শুরুর আগে স্টেডিয়ামে উড়ছে সকল প্রতিযোগী দেশের পতাকা। সেখানেও কেন ভারতের পতাকা রাখা হয়নি তা নিয়ে কিছু বলেনি আয়োজক বোর্ড।

এদিকে, পাকিস্তানের মাটিতে ভারতীয় দল কিংবা কোনো ম্যাচ অফিসিয়াল টুর্নামেন্টটিতে অংশ না নিলেও, দেশটির সাংবাদিকদের ভিসা নিশ্চিত করার কথা জানিয়েছে সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’। সূত্রের বরাতে এক প্রতিবেদনে তারা বলছে, টুর্নামেন্টটির জন্য পাকিস্তানের ভিসা চেয়ে ৭ ভারতীয় সাংবাদিক আবেদন করেছিলেন। তাদের ভিসা ইতোমধ্যে ইস্যু করা হয়েছে, কারও আবেদনই বাদ পড়েনি।

আরও পড়ুনঃ   রাস্তায় ট্রাফিক পুলিশ, খুশি সবাই

প্রসঙ্গত, আগামীকাল করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। পরদিন (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান টুর্নামেন্টটি খেলবে একই গ্রুপ ‘এ’–তে। যেখানে বাংলাদেশ ছাড়াও তাদের অপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতার হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান পরস্পরের মোকাবিলা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST