১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আ. লীগের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবারও প্রতিবাদে নামবো

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারে কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে তাহলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে হয় ওই ব্যক্তি অথবা প্লাটফর্মের বিরুদ্ধে আবার শুরু হবে প্রতিবাদ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে নেতারা খুনি হাসিনার মত খুব সহজে সেইফ এক্সিট পেয়ে যায়। এই গণঅভ্যুত্থানে যারা আন্দোলনে ছিল তাদের কিন্তু এই খুনি হাসিনা ও তার দোসররা ছাড়বে না। সে জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যে মত ও দলেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে।

আরও পড়ুনঃ   অগ্রসর কর্মীদের নিয়ে রাজপাড়া থানা জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সারজিস আলম বলেন, আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড়, প্রধান দায়বদ্ধতা হচ্ছে খুনিদের বিচার করা। আমরা এটা স্পষ্ট জানিয়ে দিয়েছি।

নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, আমরা আমাদের জায়গা থেকে কিছু জিনিস খুব স্পষ্টভাবে জানিয়েছি এবং এটা পুরো বাংলাদেশের জন্যই। ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব সম্পন্ন করেছে, এখন আমাদের রাজনৈতিক দলের যারা অগ্রজ আছেন এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ করা, যে আওয়ামী লীগ ৫ আগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে বাংলাদেশ থেকে, যে আওয়ামী লীগ এই নামগুলোকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড, গণহত্যা করেছে তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে। নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে এ ক্ষেত্রে যদি তারা তাদের নেতৃত্ব দিতে না পারে, এই তরুণ প্রজন্মের কাছে তাদের সামনে যুগের পর যুগ এই দায়বদ্ধতা বহন করতে হবে।

আরও পড়ুনঃ   নির্বাচন নিয়ে বাদানুবাদে জড়ায় বিএনপি ও এনসিপি

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, যারা শহীদ হয়েছেন, আহত রয়েছেন তাদের মামলার সাপেক্ষে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন বিচারিক প্রক্রিয়া হচ্ছে, এই জায়গায় বিভিন্ন রেফারেন্সে, যারা ফ্যাসিবাদ আন্দোলনে ছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে পোস্টেড, তারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে রেফারেন্স করছে। এ রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারকও ফ্যাসিস্টের দোসর ছিল অথবা বর্তমানে বিভিন্নভাবে প্রভাবিত হয়ে রায় দিয়ে এই বিভিন্ন সন্ত্রাসীদের বিভিন্নভাবে জামিন দেওয়ার চেষ্টা করাসহ বিভিন্নভাবে তাদের আশ্রয় দিচ্ছেন। এ কাজগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে বড় সমস্যা এবং বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এই মানুষগুলো খুব দ্রুত পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তাদের ওপর হামলা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১০

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১১

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১২

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৩

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৪

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৭

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৯

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

২০

Design & Developed by: BD IT HOST