১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের হারনাই জেলায় সড়কে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন কয়লা শ্রমিক। শুক্রবার ভোরে ঘটেছে এই ঘটনা।

পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরিত বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা (আইইডি) ধরনের। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেটি হারনাইয়ের একটি কয়লা খনির কাছে ঘটেছে এই বিস্ফোরণ। আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার ভোরের দিকে কয়লা বোঝাই একটি ট্রাক খনি এলকা থেকে শহরের দিকে রওনা দেয়। মোট ১৭ জন শ্রমিক তখন ট্রাকে ছিলেন।

সড়কের যে স্থানে বোমাটি পেতে রাখা হয়েছিল, সেখানে ট্রাকটি আসতেই ঘটে বিস্ফোরণ।

আরও পড়ুনঃ   ফের এশিয়ার শীর্ষ ধনী হলেন গৌতম আদানি

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির বক্তব্যকে উদ্ধৃত করে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।”

ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দফতর বলেছে, খনি শ্রমিকদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে বলেছেন “সন্ত্রাসবাদকে নির্মূল করতে সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার।”

ভৌগলিক আয়তনের দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম রাজ্য। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছে খনিজ সম্পদে ভরপুর এই রাজ্যটিতে। শু

শুক্রবারের বোমা বিস্ফোরণের দায় কেউ তাৎক্ষণিকভাবে নেয়নি। বালুচ জঙ্গিরা এখানে সরকারি ও বেসরকারি খনিজ সম্পদ উত্তোলন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ও কর্মীদের উপর প্রায়শই হামলা চালায়।

আরও পড়ুনঃ   ভয়ংকর পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে বললেন খামেনি

পরে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ), বিশেষ করে মজিদ ব্রিগেড নামে পরিচিত তাদের আত্মঘাতী বোমারু বিভাগ বালুচিস্তানে সাম্প্রতিক প্রায় সকল হামলার দায় স্বীকার করেছে; এই হামলার ফলে বহু বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।

৩১ জানুয়ারি পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর অন্তত ১৮ জন সৈন্যকে হত্যা করা হয়; এই প্রদেশের কালাত জেলায় এ দিন সৈন্যদের বাসের উপর হামলা চালায় বিএলএ জঙ্গিরা। গত কয়েক মাসে নিরাপত্তা বাহিনীর জন্য এটা ছিল অন্যতম ভয়াবহ দিন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলতি সপ্তাহে প্রকাশিত তাদের সর্বশেষ আন্তর্জাতিক সন্ত্রাসজনিত হুমকির মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করেছে, বালুচিস্তানে “কয়েকটি ব্যাপক প্রাণঘাতি হামলা”র পিছনে রয়েছে বিএলএ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST