১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান ম্যাচে ভারতের স্বস্তি, থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার

অনলাইন ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা ম্যাচ পরিচালনা করবেন, সেই তালিকা আগেই প্রকাশ করেছিল আইসিসি। এবার জানা গেল কোন ম্যাচে কারা থাকছেন। টুর্নামেন্টটির গ্রুপ লিগে সবচেয়ে বড় ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই-ভোল্টেজ ম্যাচটিতে অভিজ্ঞ আম্পায়ারদেরই বেছে নিলো আইসিসি।

আইসিসি সেরা আম্পায়ারের হাতেই থাকছে ভারত-পাকিস্তানের ব্যাটন। ক’দিন আগেই ২০২৪ সালের সেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। এ নিয়ে টানা ৩ বছর ও সার্বিকভাবে চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন তিনি। এমন সেরা আম্পায়ারকেই ভারত-পাক ম্যাচে মাঠে নামাচ্ছে আইসিসি। দুবাইয়ের উত্তেজনাপূর্ণ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইলিংওর্থ।

আরও পড়ুনঃ   সৌদি আরবে কর্মী পাঠানোর রেকর্ড

রিচার্ড ইলিংওর্থের সঙ্গে এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অভিজ্ঞ আম্পায়ার পল। ভারত-পাক ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ। দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড বুনের হাতে।

অর্থাৎ, পাঁচ ম্যাচ অফিসিয়ালের মধ্যে ২ জন হলেন ইংল্যান্ডের এবং ২ জন অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রয়েছেন ১ জন। ভারত কিছুটা স্বস্তি পেতে পারে এই ভেবে যে, পাকিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন না রিচার্ড কেটেলবোরো। কেননা ভারতের কাছে বরাবর ‘অপয়া’ হিসেবে দেখা দিয়েছেন তিনি। বহু গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। কেটেলবরো আম্পায়ারিং করলে বেশিরভাগ বড় ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল, এমন ধারণা তৈরি হয়েছে দেশটির ক্রিকেটপ্রেমীদের মনে।

আরও পড়ুনঃ   সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৩ ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন কেটেলবোরো। যদিও সেই ম্যাচে আম্পায়ারিং করেন রিচার্ড ইলিংওর্থ। ভারত শেষমেশ বিশ্বকাপ ফাইনাল হেরে বসে অস্ট্রেলিয়ার কাছে। উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক গ্রুপ লিগের ম্যাচটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

১০

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১১

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১২

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১৩

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৪

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৫

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৬

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৭

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৮

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৯

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২০

Design & Developed by: BD IT HOST