৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বুলডোজার দিয়ে ভাঙা হলো রাসিকের সাবেক মেয়র লিটনের বাড়ি

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নগরীর উপশহর এলাকার বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা।

বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে ক্ষুব্ধ জনতাকে দেখা গেছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন।

শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরের দিনও বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। এরপর থেকে ভূতের বাড়ির মতো দালানটি দাঁড়িয়ে ছিল। সেই দালানটিও এবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে : পরওয়ার

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এতে ওই বাড়ির বিভিন্ন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

এদিন দুপুরে রাজশাহী কলেজে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করে ছাত্র জনতা। এছাড়া বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৪টি আবাসিক হল থেকে আওয়ামী পরিবার ও এই পরিবার সংশ্লিষ্টদের নামফলক মুছে দিয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতার ভাষ্য, রাজশাহীতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের কারও নামের চিহ্ন রাখা হবে না।

আরও পড়ুনঃ   বাংলাদেশ শিশু একাডেমি হোক মানুষ গড়ার কারিগর- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা অনুসারে বুধবার রাত ৯টা থেকে বুলডোজার কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও জনতা।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, রাতে বিক্ষুব্ধ জনতা সাবেক সিটি মেয়র লিটনের বাসা ভাঙচুর করেছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST