৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসী অধিকার সংস্থার মামলা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ-আকলু)। সোমবার রাজধানী ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা হয়েছে মামলাটি।

ট্রাম্পের অভিবাসন ‘আইনবহির্ভুত’ এবং ‘অনাকাঙিক্ষত’ উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, “সরকার ঠিক সেই কাজই করছে যা সরাসরি কংগ্রেসের (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) আইনের সঙ্গে সাংঘর্ষিক। সরকার কংগ্রেসের অনুমতি না নিয়েই আশ্রয়প্রার্থীদের— এবং কেবল একজন-দু’জন নয়, এমনকি পরিবারগুলোকেও – এমন দেশে ফিরিয়ে দিচ্ছে যেখানে তাদের নিপীড়ন বা নির্যাতনের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।”

মামলায় আকলুর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে অ্যারিজোনাভিত্তিক সংস্থা ফ্লোরেন্স প্রোজেক্ট, এল প্যাসো ভিত্তিক সংস্থা লাস আমেরিকান ইমিগ্র্যান্ট অ্যাডভোকেসি সেন্টার এবং টেক্সাসভিত্তিক সংস্থা রেইসেজ।

আরও পড়ুনঃ   রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র কুশ দেশাই মার্কিন সংবাদমাধ্যম এপিকে এ প্রসঙ্গে বলেন, “আমাদের অভিবাসন আইনের অবহেলা-অপব্যবহার বন্ধ করা এবং আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পকে ম্যান্ডেট দিয়েছে। ট্রাম্প প্রশাসন মার্কিন জনগণ এবং যুক্তরাষ্ট্রকে প্রথমে রাখবে।”

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অবস্থান যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে। গত বেশ কয়েক বছর ধরে এই সীমান্ত দিয়ে প্রতিদিন অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশকারীদের প্রায় সবাই মেক্সিকো, মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকা অঞ্চলভুক্ত দেশগুলোর বাসিন্দা।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন ট্রাম্প, সে সময় সেই সীমান্তে দেওয়াল নির্মাণের কাজ শুরু করেছিলেন তিনি। তবে ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর সেই দেওয়ালটির নির্মাণকাজ বন্ধ করে দেন ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন।

আরও পড়ুনঃ   কলকাতায় বাংলাদেশি রোগী না দেখার ঘোষণার বিরোধিতা

২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পরেই দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেন ট্রাম্প। সীমান্ত পেরিয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্রগুলোও বন্ধ করে দেন তিনি।

এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, “এভাবে স্রোতের মতো অভিবাসনপ্রত্যাশীদের আগমন আসলে একপ্রকার আগ্রাসন এবং যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণকে এই আগ্রাসন থেকে রক্ষা করতেই আমাদের কঠোর হতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST