৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

৯ বছর পর হকি দলের হেড কোচ মামুন

অনলাইন ডেস্ক : হকি সিনিয়র জাতীয় দলের হেড কোচ হিসেবে মামুনুর রশীদকে চূড়ান্ত করেছে হকি ফেডারেশন। এপ্রিলের মাঝামাঝি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে হকি ফেডারেশন মামুনকে হেড কোচ, মশিউর রহমান বিপ্লবকে সহকারী ও আলমগীর ইসলামকে ট্রেইনার নিয়োগ দিয়েছে।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) হেড কোচ চূড়ান্ত বিষয়ে বলেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের সাক্ষাতকার নিয়েছি। সেই সাক্ষাতকারের ভিত্তিতে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই নির্বাচিত করা হয়েছে।’

সাধারণ সম্পাদক, ফেডারেশনের নির্বাহী সদস্য আবু জাফর তপন, হোসেন ইমাম চৌধুরী সান্টা, সাবেক জাতীয় খেলোয়াড় জামাল হায়দার সহ আরো কয়েকজনের সমন্বয়ে একটি প্যানেল ছিল। সেই প্যানেল কোচদের সাক্ষাতকার নেয়ার পর পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ   ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

হকি অঙ্গনে গুঞ্জন ছিল মামুনুর রশীদ হেড কোচ ও বিপ্লব সহকারী কোচ হচ্ছেন। এতটাই জোর গুঞ্জন ছিল যে, দুই জন সাক্ষাতকারের আমন্ত্রণ পেয়েও যোগ দেননি। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যিতে পরিণত হয়েছে। ফেডারেশন মামুন ও বিপ্লবের ওপরই আস্থা রেখেছে।

মামুনুর রশীদ সাবেক জাতীয় তারকা খেলোয়াড়। দেশের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় কোচ হিসেবেও দারুণ সফলতা রয়েছে। মেরিনার্সকে ক্লাব ও লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন। জুনিয়র হকি দলকেও শিরোপা জিতিয়েছেন সাম্প্রতিক সময়ে। দেশের সেরা কোচ হলেও সিনিয়র দলের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে ফেডারেশন তাকে দায়িত্ব দেয়নি। ২০১৫ সালে ওয়াল্ড হকি লিগ রাউন্ড দুইয়ে জাতীয় দলের হেড কোচ ছিলেন। মামুনুর রশীদ সিনিয়র জাতীয় হকি দলের কোচ ছিলেন।

আরও পড়ুনঃ   আলেমরা উদ্যোক্তা হলে দেশের চেহারা পাল্টে যাবে: ধর্ম উপদেষ্টা

নয় বছর পর জাতীয় দলের দায়িত্ব পেয়ে মামুন বলেন, ‘দেশের জন্য কাজ করতে পারা সব সময় সম্মানের। নয় বছর পর আবার হেড কোচ হলাম। আগে ওয়াল্ড হকি লিগে ছিলাম এবার এএইএফ কাপ। এই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আগে এবারও সেটাই লক্ষ্য।’

এএইচএফ কাপ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি খেলোয়াড়দের ফিটনেস টেস্ট। হকি ফেডারেশন অদ্ভুত নিয়মে ৩২ বছরের বেশি বয়স যাদের তাদের এই টেস্টের জন্য ডাকেনি। সেই হিসেবে হকির তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি টেস্ট দেয়ার চিঠি পায়নি। এ নিয়ে সমালোচনার ঝড় চললেও ফেডারেশনের সিদ্ধান্ত এখনো পরিবর্তন হয়নি। ‘বিষয়টি প্রাথমিক আলোচনা। সামনে পরিবর্তন হতেও পারে বা নাও পারে এখনই বলা যাচ্ছে না।’, বলেন সাধারণ সম্পাদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST