২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন: ভূমি উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন। মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।

আজ মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সৃজিত বা মানোন্নিত সফটওয়্যার সমূহের ২য় ভার্সন সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই অধিকার নিশ্চিত করতে ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা ভূমিসেবা সহজীকরণে একটি সময়োপযোগী উদ্যোগ।

আরও পড়ুনঃ   যুবদল নেতা হত্যা মামলায় কারাগারে শমসের মবিন

উপদেষ্টা এ সময় আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা ও আধুনিকায়নের ওপর অনেক মানুষের সামাজিক-অর্থনৈতিক জীবনযাত্রা সরাসরি প্রভাবিত হয়ে থাকে। ভূমিসেবার জন্য জনগণকে প্রতিনিয়ত ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস তথা এসিল্যান্ড অফিসে যেতে হয়। তাই দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো অত্যন্ত গভীরভাবে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

এর আগে উপদেষ্টা পুরাতন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ড্রোনের মাধ্যমে লাইভ জরিপ কার্যক্রম প্রদর্শনী অবলোকন করেন এবং ভূমি ভবনের নিচতলায় ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, সার্ভারের ধীর গতির জন্য অনলাইন ভূমিসেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST