২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে উঠানো কোচ সাক্ষাৎকার দিলেন না ফেডারেশনে

অনলাইন ডেস্ক : এপ্রিলে এএইচএফ কাপ টুর্নামেন্ট রয়েছে। সিনিয়র জাতীয় দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে হকি ফেডারেশন দেশীয় কোচদের সাক্ষাৎকার গ্রহণ করছে। আজ সাক্ষাতের সূচি ছিল অ-২০ হকি দলকে বিশ্বকাপে উঠানো কোচ মওদুদুর রহমান শুভ’র। তিনি ফেডারেশনের নির্ধারিত সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করেননি।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজ (অব) শুভ’র অনুপস্থিতি নিয়ে বলেন, ‘ব্যক্তিগত কারণে সে সাক্ষাৎকার প্রদান করেনি।’ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় শুভ বিকেএসপির হকি প্রশিক্ষক। বিকেএসপির পাশাপাশি সিনিয়র দলে সহকারী কোচ ও জুনিয়র দলে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার অধীনে বাংলাদেশ অ-২০ দল যুব বিশ্বকাপে প্রথম বারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই দলের কোচ সিনিয়র দলে সাক্ষাৎকার প্রদানে আগ্রহ দেখাননি। যিনি ২০১৮ সালে মালয়েশিয়ান কোচ গোপীনাথানের সঙ্গে সিনিয়র দলে সহকারীর দায়িত্বে ছিলেন। ছয় বছর পর আবার সিনিয়র দলের কাজের সুযোগ আসলেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে যেন এড়িয়ে গেলেন।

আরও পড়ুনঃ   লিটনের ফিফটিতে বড় সংগ্রহ ঢাকার

শুভ আজ সাক্ষাৎকার না দিলেও আরও দুই জন কোচ ফেডারেশন কর্তাদের মুখোমুখি হয়েছিলেন। বিগত কয়েকদিনের মধ্যে আশিকুজ্জামান, হেদায়েতুল ইসলাম রাজীব, মশিউর রহমান বিপ্লবসহ আরও কয়েকজন কোচ সাক্ষাৎকার দিয়েছেন। হকি অঙ্গনে গুঞ্জন সাবেক হকি তারকা ও কোচ মামুনুর রশীদকে জাতীয় দলের হেড কোচ নিয়োগ দেবে ফেডারেশন। বাকি কোচদের সাক্ষাৎকার গ্রহণ আনুষ্ঠানিকতা।

আরও পড়ুনঃ   ঈশ্বরদী জংশনে ট্রেন অবরোধ, এলাকাবাসীর মানববন্ধন

এই প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য,‘গুঞ্জন তো গুঞ্জনই। কোচের বিষয়ে এই সপ্তাহের শেষে সভা হতে পারে। সেই সভায় কমিটি সবার সাক্ষাৎকার, যোগ্যতা পর্যালোচনা করেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করবে।’

এএইচএফ কাপে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্ট মূলত এশিয়ান কাপের বাছাই। এপ্রিলে এই টুর্নামেন্টের পর বাংলাদেশ সিনিয়র হকি দলের সামনে এশিয়ান কাপের মূল অ্যাসাইনমেন্ট। পাশাপাশি বছরের শেষভাগে রয়েছে যুব বিশ্বকাপ হকি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে ফেডারেশন সেক্রেটারি বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে যুব বিশ্বকাপের জন্য জুলাই থেকে ক্যাম্প শুরু করা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST