৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

জামালপুরে রেলসেতুতে লোহার স্লিপার ক্লিপের বদলে বাঁশ!

অনলাইন ডেস্ক : দেওয়ানগঞ্জ-ঢাকা রেলপথের জামালপুরের ঝিনাই রেলওয়ে সেতুতে রেললাইনের লোহার স্লিপার ক্লিপের পরিবর্তে বাঁশের টুকরো লাগানো হয়েছে। বেশিরভাগ লাইনের স্লিপারও নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় প্রতিদিন তিন জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার কম্পপুর এলাকায় ঝিনাই নদীর ওপর প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্যের এ সেতুতে ৩১৮টি স্লিপার রয়েছে। সেতুটির ওপর দিয়ে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে।

সরেজমিনে দেখা যায়, সেতুর ওপর স্লিপারের সঙ্গে লাইন আটকানোর জন্য লোহার ক্লিপের বদলে বাঁশের ছোট ছোট টুকরো লাগানো হয়েছে। আবার কোথাও বাঁশের ক্লিপ নেই। নষ্ট হয়ে গেছে কাঠের স্লিপারও। সেতুতে স্লিপার রয়েছে ৩১৮টি। এর মধ্যে বেশিরভাগ স্লিপারগুলো নড়বড়ে। ফালি বসিয়ে পেরেক ঠুকে দেওয়া হয়েছিল, সেগুলো কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আরও পড়ুনঃ   নাটোরে প্রাণ কোম্পানির কারখানা বন্ধ

জামালপুর সদর উপজেলার কম্পপুর ও চরপলিশা এলাকার স্থানীয়রা জানান, এই সেতু দিয়ে প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ৯টি ট্রেন যাতায়াত করে। আন্তঃনগর ট্রেনের মধ্যে তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র ট্রেনের গতি বেশি থাকে। ওই সেতু ব্রিটিশ আমলে তৈরি, কাঠের স্লিপার তেমন একটা পাল্টানো হয়নি। বেশ কিছু আগের স্লিপার রয়েছে। যেগুলো এখন একবারে নষ্ট হয়ে গেছে। পুরাতন কাঠের স্লিপারে লোহার ক্লিপ নরম হয়ে গেছে। এ সুযোগের কিছু লোকজন লোহার ক্লিপ খুলে নিয়েছে। বর্তমানে লোহার ক্লিপ খুলে নেওয়ার জায়গায় বাঁশের ছোট টুকরো ঢুকানো হয়েছে। প্রতিদিনই রেলওয়ে বিভাগের লোকজন এই সেতু দেখতে আসেন। তার কখন এগুলো পরিবর্তন করার কথা বলে না।

চরপলিশা এলাকার কৃষক আজহার আলী বলেন, আমি এখানে আবাদ করি। বেশিরভাগ সময় ব্রিজের পাশেই থাকি। মানুষজন ঘুরতে এসে লোহার ক্লিপ খুলে নিয়ে গেছে। আমি একবার ধরেছিলাম একজনকে ক্লিপ খোলার সময়। ব্রিজের বেশি জায়গায় লোহার ক্লিপ লাগানো তবে ওই জায়গায় বাঁশের খুঁটি লাগনো হয়েছে। এক মাস আগে সেনাবাহিনী রেললাইন পরিদর্শনে এসেছিল। লাইনের লোকজনকে বাঁশ সরিয়ে ফেলে লোহার স্লিপার ক্লিপ লাগাতে বলেছে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

একাই এলাকার কৃষক সোলায়মান হোসেন বলেন, লাইনের বেশিরভাগ ক্লিপ নেই। কিছু খারাপ লোক ঘুরতে এসে ক্লিপ খুলে নিয়ে গেছে সেই জায়গাগুলোতে পরে আর লোহার ক্লিপ লাগানো হয়নি। বাঁশের ক্লিপ লাগিয়েছে।

ওই রেলওয়ে লাইনের দায়িত্বরত পিডব্লিউআই (পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর) আবু সাঈদ বলেন, রেলসেতুটির অনেক স্লিপার নষ্ট হয়ে গেছে, বেশ কিছু ক্লিপও নেই। আমরা ঈদের আগেই সবগুলো ঠিক করব।

জামালপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম বলেন, আমি কিছুদিন আগেই এই জায়গায় এসেছি। রেলওয়ে সেতুটি এখনো আমি দেখিনি কি অবস্থায় রয়েছে। সেতুটি দেখে মেরামতের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST