১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মূল্যবান গয়না পড়েছিল, হামলাকারী ছুঁয়েও দেখেনি : কারিনা

অনলাইন ডেস্ক : অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বান্দ্রা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী স্ত্রী কারিনা কাপুর। যেখানে তিনি বলেছেন, ঘটনার সময় হামলাকারী খুবই ‘আগ্রাসী’ ছিলেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বয়ান দেন কারিনা। যেখানে তিনি বলেন, ছোট ছেলে জাহাঙ্গীরকে (আলি খান) বাঁচাতে মধ্যে দাঁড়িয়েছিল সাইফ। সে কারণেই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি।’

হামলাকারী ‘খুবই আগ্রাসী’ ছিলেন উল্লেখ করে কারিনা বলেন, ‘ঘটনার সময় অত্যন্ত আগ্রাসী ছিল সেই হামলাকারী। ঘরে একাধিক মূল্যবান গয়না ঘরে খোলা অবস্থায় পড়েছিল। কিন্তু হামলাকারী তা ছুঁয়েও দেখেনি।’

আরও পড়ুনঃ   ১২ বছর একাই জন্মদিনের কেক কেটেছেন গোবিন্দের স্ত্রী

তিনি আরও বলেন, ‘সন্তান ও এক নারীকে বাঁচানোর চেষ্টা করেছিল সাইফ। আমারা কোনোমতে প্রাণ বাঁচিয়ে ১২ তলায় উঠে যাই।’

কারিনা জানান, হামলার পর তিনি বোন কারিশমা কাপুরের বাড়িতে গিয়েছিলেন। এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমি আতঙ্কিত ছিলাম, তাই কারিশমা আমাকে তার বাড়িতে নিয়ে যায়।’

সাইফের ওপর হামলার পর একটি বিবৃতি দিয়েছেন কারিনা। যেখানে তিনি লেখেন, ‘আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি। সংবাদমাধ্যম ও পাপারাজ্জির কাছে আমাদের অনুরোধ, দয়া করে মনগড়া খবর, গুজব ছড়াবেন না।’

অভিনেত্রী আরও বলেন, ‘সবার সাহায্য ও উদ্বেগ যেমন আমাদের কাছে সমাদৃত একইসঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণ, আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আশা করব, আমাদের ব্যক্তিগত পরিসরকে আপনারা সম্মান করবেন। এই ধাক্কা সামলাতে আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় সময় দেবেন। এই বিপদে আপনাদের বোঝাপড়া ও সহযোগিতার জন্য আমি আপনাদের অগ্রিম ধন্যবাদ জানাই।’

আরও পড়ুনঃ   বিচ্ছেদের পর ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয় আমাকে : সামান্থা

প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা নাগাদ সাইফের বাড়িতে এক দুর্বৃত্ত হানা দেয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন অভিনেতা। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। এখনও সাইফ হাসপাতালে ভর্তি। যদিও চিকিৎসকরা বলছেন, অভিনেতা বর্তমানে শঙ্কামুক্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST