১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আর জি কর ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

অনলাইন ডেস্ক : ভারতের কলকাতার আর জি কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক তিলোত্তমাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। আজ শনিবার (১৮ জানুয়ারি) তার বিরুদ্ধে আদালত এই রায় দেন। আগামী সোমবার সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে।

২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার করা হয় তিলোত্তমার মরদেহ। এরপর এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পুরো কলকাতা।

আরও পড়ুনঃ   পাকিস্তানে পৃথক ৩ সন্ত্রাসী হামলায় নিহত ২২

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিয়ালদহর অতিরিক্ত বিভাগীয় ও দায়রা আদালত সঞ্জয় রায়কে ভারতীয় ন্যাং সংহীতা আইনে দোষী সাব্যস্ত করেন। তার বিরুদ্ধে ১৬০ পাতার রায় ঘোষণা করেন বিচারক।

রায় ঘোষণার পর তিলোত্তমার বাবা কান্নায় ভেঙে পড়েন। তিনি বিচারককে বলেন, “আপনার ওপর যে বিশ্বাস আমি রেখেছিলাম সেটির মর্যাদা রেখেছেন আপনি।”

শনিবার দুপুরের দিকে সঞ্জয় রায়কে বাড়তি নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে নিয়ে আসা হয়। এজলাসে সঞ্জয় দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। তিনি বলতে থাকেন, এক আইপিএস এই হত্যাকাণ্ডের সব জানে।

আরও পড়ুনঃ   আল কায়দার শীর্ষে নেতৃত্বে এখন ওসামার পুত্র হামজা

আদালতে আজ নিজেকে নির্দোষ দাবি করলেও এর আগে তিনি অপরাধ স্বীকার করেছিলেন। আলামত ধ্বংসের আশঙ্কা থেকে পুলিশের কাছ থেকে এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব তুলে নেয় সিবিআই। তারাও সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার প্রমাণ পায়।

তিলোত্তমাকে হত্যার পর কলকাতার শিক্ষানবিশ চিকিৎসকরা দীর্ঘদিন আন্দোলন করেন। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST