১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ: বাবা নি’হত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গভীর রাতে এক যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ওই যুবদল নেতার বাবা মো: আলাউদ্দিন (৬০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে তিনি মারা যান বলে জানান মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস। তিনি বলেন, গুলিটি তার কমরের ভিতরে থেকে যায়। সেটি বের করার জন্য দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়া হয় সেখানেই তিনি মারা যান। গুলিতে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিহতের আলাউদ্দিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামে। তার ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌরসভা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

আরও পড়ুনঃ   শীর্ষস্থান হারালেন মুস্তাফিজ

নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়। এ সময় দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন। গুলিটি তার কোমরে লেগেছিল। রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মিন্টু আরও জানান, তাদের এলাকায় দুপক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। একপক্ষের একটি ছেলে তার ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধাঘণ্টা পরই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

তার ভাইয়ের সঙ্গে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের বিরোধ চলছিল বলে উল্লেখ করে সালাহউদ্দিন মিন্টু বলেন, ‘১০-১২ জন তাদের বাড়ির সামনে এসেছিল। তারা সবাই মাদক কারবারি। তারাই গুলিবর্ষণ করেছে।’

আরও পড়ুনঃ   Headlines You Can Trust – The News That Shapes Your World Today

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, ‘দুটিপক্ষ থানায় একটি আপস-মীমাংসার জন্য বসেছিল। তারপর নাকি একপক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থলটা পড়েছে শাহমখদুম থানা এলাকায়। শাহমখদুম থানা পুলিশ বিষয়টি দেখছেন।’

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। তবে কারা মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে তাদের সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST